Tuesday, June 23, 2026

ভবানীপুর উপনির্বাচন: হিন্দিভাষীরাও মজে মমতায়, ১৬ই বৈঠক উত্তম উদ্যানে

Date:

Share post:

নেহাত একটি আপাত-নিরীহ উপনির্বাচন (By Poll) নয়। তৃণমূলের (TMC) কাছে এই ভোট ষড়যন্ত্রের জবাব দেওয়ার, আত্মমর্যাদার লড়াই। তাই জয় নিশ্চিত হলেও চাই রেকর্ড মার্জিন। একুশের বিধানসভা ভোটে ভবানীপুরে (Bhawanipur) ২৮ হাজার ৫০৭ ভোটে জিতেছিলেন তৃণমূল প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায় (Sovondev Chatterjee) । কিন্তু ৭০ ও ৭৪ নম্বর ওয়ার্ডে তিনি সামান্য পিছিয়ে ছিলেন। তার আগে ২০১৯ লোকসভা ভোটে বিরাট মার্জিনে জিতলেও এই দুই ওয়ার্ডে তৃণমূল প্রার্থী মালা রায় (Mala Roy) বড় ব্যবধানে পিছিয়ে ছিলেন। মূলত, এই দুই ওয়ার্ডে হিন্দিভাষী মানুষদের আধিক্য। তাঁদের একটি বড় অংশের ভোট যায় বিজেপির দিকে।
তবে এবার ভবানীপুর উপনির্বাচনে প্রার্থী খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তাই সেই মিথ ভাঙবে। ভবানীপুরের ঘরের মেয়ের প্রতি আবেগ রয়েছে হিন্দিভাষীদেরও। তৃণমূলের দাবি, হিন্দিভাষীরাও মজে মমতায়। তাঁরাও মনেপ্রাণে চাইছেন এলাকার বিধায়ক হোন স্বয়ং মুখ্যমন্ত্রী। শুধু ভবানীপুর নয়, রাজ্যের হিন্দিভাষীদের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় প্রচুর কাজ করেছেন। তা কারও অজানা নয়।
এবার উপনির্বাচনের আগে ১৬ সেপ্টেম্বর হিন্দিভাষীদের সঙ্গে নিজেই সরাসরি কথা বলবেন তৃণমূল নেত্রী। তাঁরাও নেত্রীকে সামনে পেতে আগ্রহী। ওইদিন ৭২ নম্বর ওয়ার্ডে পদ্মপুকুর এলাকার উত্তম উদ্যানে (Uttam Udayan) হিন্দিভাষী ভোটারদের সঙ্গে বসবেন তিনি। বিকেল ৪টেয় হওয়ার কথা এই সভা। সরাসরি ভোটারদের অভাব-অভিযোগ শুনবেন তৃণমূল নেত্রী। তবে সভা ৭২নং ওয়ার্ডে হলেও ভবানীপুর বিধানসভার সবকটি ওয়ার্ড থেকেই সাংগঠনিক কর্মীদের উপস্থিত থাকতে বলা হয়েছে।

advt 19

Related articles

পশ্চিমবঙ্গ দিবসে ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

২০ শে জুন পশ্চিমবঙ্গ দিবস এবং ২১ শে জুন বাংলা জুড়ে যোগ দিবস পালন করার পরে সোনার বাংলা...

মাদ্রাসা ও সংখ্যালঘু শিক্ষাখাত: প্রথম বাজেটেই ৬০ শতাংশ কোপ রাজ্যের

প্রথম বাজেটেই সংখ্যালঘু কল্যাণ ও মাদ্রাসা শিক্ষাখাতে বরাদ্দে বড়সড় কাটছাঁট করল রাজ্যের নতুন বিজেপি সরকার। সব ক্ষেত্রে ঢালাও...

Weather Update: উত্তরে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, আজ কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?

বিগত কয়েকদিনের বৃষ্টি এবং মেঘলা আবহাওয়া গরমের দাবদাহ থেকে অনেকটাই মুক্তি দিয়েছে বঙ্গবাসীকে। সোমবার কলকাতা তথা দক্ষিণবঙ্গে হালকা...

FIFA World Cup: মেসির বিশ্ব রেকর্ড, অস্ট্রিয়াকে হারিয়ে নক আউটর টিকিট নিশ্চিত আর্জেন্টিনার

ফিফা বিশ্বকাপের(FIFA World Cup) গ্রুপ পর্বের ম্যাচে অস্ট্রিয়াকে ২-০ গোলে হারাল আর্জেন্টিনা। জোড়া গোল করেন লিওনেল মেসি(Messi)। সেই...