Sunday, February 22, 2026

প্রয়াত প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী অস্কার ফার্নান্ডেজ, টুইটে শোকপ্রকাশ মমতার

Date:

Share post:

প্রয়াত হলেন দেশের প্রাক্তন মন্ত্রী তথা প্রবীণ কংগ্রেস(Congress) নেতা অস্কার ফার্নান্ডেজ(Oscar Fernandez)। সোমবার কর্নাটকের(Karnatak) ম্যাঙ্গালুরুতে একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।প্রয়াত হলেন দেশের প্রাক্তন মন্ত্রী তথা প্রবীণ কংগ্রেস(Congress) নেতা অস্কার ফার্নান্ডেজ(Oscar Fernandez)। সোমবার কর্নাটকের(Karnatak) ম্যাঙ্গালুরুতে একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। এদিন তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ দেশের রাজনৈতিক মহল।

জানা গেছে, চলতি বছরের জুলাই মাসে নিজের বাড়িতে যোগ ব্যায়াম করতে গিয়ে পড়ে যান ফার্নান্ডেজ। আঘাত বেশ গুরুতর ছিল মস্তিষ্কে রক্ত জমাট বাঁধার কারণে অস্ত্রোপচার করা হয় তাঁর। সম্প্রতি আইসিইউতে(ICU) ভর্তি করা হয় তাঁকে। তবে পরিস্থিতি খারাপ দিকে যেতে থাকে ক্রমশ। শেষ পর্যন্ত সোমবার প্রয়াত হন প্রবীণ এই রাজনীতিবিদ। কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব সোনিয়া গান্ধী রাহুল গান্ধীর অত্যন্ত ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন অস্কার ফার্নান্ডেজ। ১৯৮০ সালে কর্নাটকের উদুপি আসন থেকে লোকসভায় নির্বাচিত হন তিনি। একই আসন থেকে ১৯৮৪, ১৯৮৯, ১৯৯১ এবং ১৯৯৬ সালে পুনরায় লোকসভায় সদস্য হন কংগ্রেস অন্ত প্রাণ এই নেতা। ১৯৯৮ ও ২০০৪ -এ সালে রাজ্যসভার সাংসদ নির্বাচিত হন ফার্নান্ডেজ। দীর্ঘ সময় ইউপিএ সরকারের আমলে সড়ক পরিবহন মন্ত্রীর দায়িত্ব সামলেছেন তিনি।

আরও পড়ুন:প্ররোচনায় পা নয়: অভিষেকের নির্দেশ আগরতলায় মহামিছিলের দিন বদল তৃণমূলের

এদিন তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন কংগ্রেসের সাধারণ সম্পাদক (সংগঠন) কে সি বেণুগোপাল, দলের প্রাক্তন সাধারণ সম্পাদক বি কে হরিপ্রসাদ। পাশাপাশি শোক প্রকাশ করেছেন আরেক বর্ষীয়ান নেতা বীরাপ্পা মইলি সহ কংগ্রেসের শীর্ষ নেতৃত্বরা।

advt 19

 

spot_img

Related articles

‘রাতের ভ্রমর হয়ে হুমায়ুনদের হোটেলে যায়’, সিপিএমের নীতিহীনতা নিয়ে তীব্র আক্রমণ কুণালের

সিপিএম ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ায় প্রতীক উর রহমানের দিকে কটাক্ষ ছুঁড়ছে ফেসবুকীয় কমরেডরা, পাল্টা  সিপিএমের দ্বিচারিতা ও তথাকথিত...

বিরোধী শিবিরেই চমক, তৃণমূলের ‘যুবসাথী’ প্রকল্পে আবেদন খোদ বিজেপি নেত্রীর

রাজ্য সরকারের নতুন প্রকল্প ‘যুব সাথী’র সুবিধা পেতে আবেদন জানালেন খোদ বিজেপি নেত্রী। শুধু আবেদন জানানোই নয়, মুখ্যমন্ত্রী...

ব্যাটিং ফর্ম নিয়ে উদ্বেগে নেই অভিষেক, জানুন প্রোটিয়াদের বিরুদ্ধে ভারতের সম্ভাব্য একাদশ

রবিবার টি২০ বিশ্বকাপের(T20 World Cup match) সুপার আট (Super 8) পর্বের অভিযান শুরু করছে ভারত(India)। প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা।...

ভাষা দিবসে ইস্টবেঙ্গল সমর্থকদের অভিনব টিফো, ম্যাচ জিতে কী বললেন অস্কার?

"আ মরি বাংলা ভাষা" অতুলপ্রসাদ সেন রচিত একটি বিখ্যাত দেশাত্মবোধক গান, যা বাংলা ভাষা ও সংস্কৃতির প্রতি অকৃত্রিম...