Thursday, March 26, 2026

প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতিকে আদালত অবমাননার মামলায় অব্যাহতি দিল হাইকোর্ট

Date:

Share post:

প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতি মানিক ভট্টাচার্যকে আদালত অবমাননা মামলায় অব্যাহতি দিলেন হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সোমবার হাইকোর্টের নির্দেশ অনুসারে প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতি মানিক ভট্টাচার্য আদালতে সশরীরে হাজির দেন।আদালতে তিনি জানান, ইতিমধ্যেই মামলাকারীদের শিক্ষক পদে নিয়োগপত্র পশ্চিম মেদিনীপুর পর্ষদের তরফে পৌঁছে দেওয়া হয়েছে৷ মামলাকারীরা হাতে নিয়োগপত্র পেয়েও গিয়েছেন।

 

শুনানি চলাকালীন পর্ষদের সভাপতি মানিক ভট্টাচার্যের উদ্দেশ্যে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, আপনি সর্বোচ্চ পদে রয়েছেন এবং আপনি একজন শিক্ষক ।মামলাকারীরা আপনার সন্তানের সমতুল৷ আপনার অনেক টাকা থাকতে পারে ,কিন্তু যারা মামলা করেছেন তারা গত দু’বছর ধরে হাইকোর্টে লড়াই চালিয়ে যাচ্ছেন অনেক কষ্ট করে। বিষয়টা আপনার অবশ্যই নজর দেওয়ার প্রয়োজনীয়তা ছিল৷ কিন্তু আপনি তা করেননি৷ হাইকোর্টে এমন একাধিক মামলা রয়েছে৷ এই বিষয়গুলো আপনি যদি বিবেচনা করেন এবং আপনি যদি সঠিক সময়ে সিদ্ধান্ত নেন, তাহলে ভালো হয়৷ বিচারপতি বলেন, আমি আশা করবো যে সমস্ত মামলা কলকাতা হাইকোর্টে বিচারাধীন রয়েছে, সেই মামলাগুলির দিকে লক্ষ্য রেখে অবিলম্বে মামলাকারীদের সুরাহার ব্যবস্থা করবেন। ভবিষ্যতে যে সমস্ত পদ খালি হবে এবং সেই পদে নিয়োগ হবে, তা যাতে অতি দ্রুত দেখুন৷ পাশাপাশি যাতে স্বচ্ছতার সাথে হয় আপনি ব্যক্তিগতভাবে সেদিকেও নজর দেবেন, আপনার কাছে এই প্রত্যাশা করে আদালত।

 

এর উত্তরে মানিক ভট্টাচার্য আদালতে জানান, আমি অত্যন্ত দুঃখিত৷ আমি সত্যিই তাদের পিতার সমতুল্য৷ বিভিন্ন সমস্যার জন্য আমাদের সিদ্ধান্ত নিতে বিলম্ব হয়, তবে আমরা চেষ্টা করি যাতে আবেদনকারীরা উপযুক্ত সুরহা পান৷ আমি ভবিষ্যতে সেদিকে অবশ্যই নজর রাখব।” এর পরই আদালত অবমাননা সংক্রান্ত মামলার নিষ্পত্তি করে দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।ওই মামলা থেকে রেহাই দেন প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতিকে৷

advt 19

Related articles

পদ্মায় বাস দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ২৪! চলছে উদ্ধারকাজ

বাংলাদেশে (Bangladesh) পদ্মা নদীতে (Padma river) ভয়াবহ দুর্ঘটনা! ফেরিতে ওঠার আগেই নদীতে তলিয়ে গেল যাত্রীবোঝাই বাস। ঘটনার জেরে...

খারাপ আবহাওয়ার জের, অবতরণ করতে না পেরে কলকাতার আকাশে চক্কর মুখ্যমন্ত্রীর বিমানের

তুমুল বৃষ্টি। খারাপ আবহাওয়া। কলকাতা বিমানবন্দরে অবতরণে দেরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বিমানের। বৃহস্পতিবার, ৩টে ৩৯ মিনিটে...

একদিনে ৭২ কোটি ভিউ! ‘স্পাইডার ম্যান’ ট্রেলার প্রকাশ্যে আসতেই তুঙ্গে মার্ভেল ভক্তদের উন্মাদনা

পুরোনো সব রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়ল ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’-র (Spider-Man: Brand New Day)। টম হল্যান্ড (actor...

বিজেপিকে প্রশ্ন করুন, কোন সাহসে ভোট চাইছেন? ধূপগুড়ির প্রচারসভা থেকে আক্রমণ অভিষেকের

পাখির চোখ নির্বাচন (Assembly Election)। বাংলার উত্তর থেকে দক্ষিণ ছুটে বেড়াচ্ছেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়...