Saturday, June 27, 2026

ফের খুলছে আলিপুর চিড়িয়াখানা

Date:

Share post:

করোনা সংক্রমণ এখন অনেকটাই নিয়ন্ত্রণে। কমেছে মৃত্যুর সংখ্যাও । সেই কারণে আগামী ১৫ সেপ্টেম্বর থেকে ফের সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হচ্ছে আলিপুর চিড়িয়াখানা। চিড়িয়াখানা ছাড়াও দর্শকদের জন্য খুলে দেওয়া হচ্ছে বেঙ্গল সাফারি পার্কও।
করোনার প্রথম ঢেউয়ের পর বন্ধ করে দেওয়া হয়েছিল আলিপুর চিড়িয়াখানা। পরিস্থিতি খানিক স্বাভাবিক হলে অক্টোবর ২০২০ তে আবার খুলে দেওয়া হয়। তার পরেই আছড়ে পড়ে করোনার দ্বিতীয় ঢেউ। ফলে, আবারও বন্ধ হয়ে যায় চিড়িয়াখানার দরজা ।

আরও পড়ুন-চাকরির নামে প্রতারণা, মন্দারমণি থেকে ধৃত দম্পতি
বর্তমানে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক। সামনেই পুজোর মরশুম। সেই কারণে আবার চিড়িয়াখানা খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বুধবার থেকে সকাল ৯ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত খোলা থাকবে। ৪:৩০ পর্যন্ত দর্শকদের টিকিট দেওয়া হবে।করোনা পরিস্থিতিতে সুরক্ষার কথা ভেবে প্রত্যেক গেটে থাকবে তাপমাত্রা মাপার যন্ত্র। থাকবে হ্যান্ড স্যানিটাইজারও। পর্যটকদের মুখে মাস্ক থাকা বাধ্যতামূলক।

 

advt 19

 

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...