Wednesday, June 3, 2026

খাদ্যসংকটে মৃত্যুমুখে ১০ লক্ষ আফগান শিশু! সতর্কবার্তা রাষ্ট্রসংঘের

Date:

Share post:

চলতি পরিস্থিতি বজায় থাকলে আসন্ন শীতে আফগানিস্তানে কমপক্ষে ১০ লক্ষ শিশু অনাহারে মারা যাবে। একমাস আগে তালিবান আফগানিস্তানের দখল নেওয়ার পর এখন সে দেশে তীব্র খাদ্যসংকট তৈরি হয়েছে। সেদেশের এক-তৃতীয়াংশ মানুষ জানেন না কোথায় বা কীভাবে খাবার মিলবে। তালিবান ক্ষমতায় আসার পর বহু মানুষের কাজ চলে গিয়েছে। মৃত্যুভয়ে স্বেচ্ছা গৃহবন্দি হয়ে রয়েছেন বহু পরিবার। সবমিলিয়ে অরাজকতা তুঙ্গে। দেশের সাধারণ মানুষ চরম বিপাকে পড়েছেন। রাষ্ট্রসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস জেনেভায় এক উচ্চপর্যায়ের সম্মেলনে জানিয়েছেন, এই মুহূর্তে প্রতি তিনজন আফগানবাসীর মধ্যে একজন জানেন না, কোথা থেকে খাবার পাবেন বা আদৌ খাদ্য পাবেন কি না। দীর্ঘ দুই দশকের যুদ্ধ শেষে এক ভয়ানক সংকটের মধ্য দিয়ে চলছে এই দেশ। সম্ভবত এর আগে আফগানিস্তানে কখনও এই ধরনের সংকট তৈরি হয়নি। এতদিন আফগানিস্তানের অর্থনীতি সচল ছিল মূলত বিদেশি সাহায্যের উপর ভিত্তি করে। কিন্তু তালিবান জমানায় ইতিমধ্যেই সেই সাহায্য আসা বন্ধ হয়ে গিয়েছে।

আরও পড়ুন- আফগানিস্তানকে ১১০ কোটি ডলার সাহায্য আমেরিকা সহ বহু দেশের

ফলে দেশের আর্থিক সংকট তীব্রতর হয়েছে। বিভিন্ন দেশের সঙ্গে যে বাণিজ্য চলত, তালিবানি ফতোয়ায় তাও বন্ধের মুখে। ফলে বহু ব্যবসায়ীর ব্যবসা লাটে উঠেছে। প্রতিটি খাদ্যদ্রব্যের দাম বেশ কয়েক গুণ বেড়ে গিয়েছে। তালিবান সরকার অবিলম্বে এই খাদ্যসংকট মোকাবিলা না করলে আফগানিস্তান এক ভয়াবহ খাদ্যসংকটের মধ্যে পড়তে চলেছে। রাষ্ট্রসংঘের পক্ষ থেকে এই সতর্কবার্তা দিয়েছেন মহাসচিব গুতেরেস।

আরও পড়ুন- ‘স্যার আমার বোনকে বাঁচান’, অফিসারের গাড়ির সামনে বসে আর্তি ডেঙ্গি আক্রান্তের দিদির advt 19

 

Related articles

বিধানসভার নৌশাদ আলি কক্ষে ‘বিদ্রোহী’ তৃণমূল বিধায়কদের মিটিং শুরু

রাজ্য বিধানসভায় বিরোধী দলনেতা হবেন কে, বাংলার রাজনৈতিক মহলের নজর এখন বিধানসভা চত্বরে। তৃণমূল কংগ্রেসের দুই তৃতীয়াংশ বিধায়করা...

তোলাবাজির অভিযোগে কলকাতায় গ্রেফতার তৃণমূল কাউন্সিলর অরিজিৎ 

মধ্যরাতে গ্রেফতার কলকাতা পুরসভার (KMC) ১০৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অরিজিৎ দাস ঠাকুর (Arijit Das Thakur)। ভোটের ফলাফলের পর...

৮ জুন দিল্লিতে ‘ইন্ডিয়া’র বৈঠকে যোগ দেবেন মমতা-অভিষেক

আগামী ৮ জুন সর্বভারতীয় স্তরে বিজেপি বিরোধী জোট ‘ইন্ডিয়া’র বৈঠকে যোগ দিতে দিল্লি যাবেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা...

দফতর বন্টন নিয়ে আজ নবান্নে মন্ত্রিসভার বৈঠক

রাজ্যে বিজেপি সরকারের পূর্ণাঙ্গ মন্ত্রিসভার শপথ গ্রহণ পর্ব আগেই শেষ হয়েছে, এবার পালা দফতর বন্টনের। বুধবার সকাল সাড়ে...