Saturday, June 27, 2026

মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ে চোট পাওয়ার ঘটনায় বয়ান নিল সিআইডি

Date:

Share post:

গত বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামে ভোটের প্রচারে গিয়ে তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) গাড়ির দরজার ধাক্কায় পায়ে গুরুতর চোট পেয়েছিলেন। পরিকল্পিতভাবে তাঁর ওপর হামলা চালানো হয়েছিল বলে তিনি অভিযোগ করেন। পরে সিআইডি (CID) এ নিয়ে তদন্ত শুরু করে। সেই তদন্তের জেরে এবার প্রত্যক্ষদর্শী পাঁচ স্থানীয় তৃণমূল কংগ্রেস (TMC) নেতাকে ভবানীভবনে ডেকে বয়ান নথিভুক্ত করল সিআইডি (CID)।

এই পাঁচ তৃণমূল কংগ্রেস নেতা হলেন নন্দীগ্রাম ২ পঞ্চায়েত সমিতির সদস্য সুবোধ মাইতি, দলের বুথ সভাপতি প্রত্যুষকুমার মাইতি, বিরুলিয়া বাজার এলাকার গ্রাম পঞ্চায়েত সদস্য অণিমা হাইতের স্বামী মধুসূদন হাইত, ব্লক যুব তৃণমূল সভাপতি রবীন জানা এবং দলের অঞ্চল কমিটির সম্পাদক সৌমেন মিশ্র। সোমবার কলকাতায় গিয়ে তাঁরা সিআইডিকে বয়ান দেন।

গত ১০ মার্চ নন্দীগ্রামের তৃণমূল কংগ্রেস প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেওয়ার পর নির্বাচনী প্রচার সেরে ফেরার পথে বিরুলিয়া মোড়ে পায়ে গুরুতর আঘাত পেয়েছিলেন মুখ্যমন্ত্রী। বিরুলিয়া মোড়ে মাইতি মিষ্টান্ন ভাণ্ডারের ফ্রিজ থেকে বরফ নিয়ে পায়ের প্রাথমিক শুশ্রূষা করা হয়েছিল। ৩১ অগাস্ট এবং ৯ সেপ্টেম্বর সেই ঘটনাস্থলেই তদন্তে গিয়েছিল সিআইডি।

আরও পড়ুন- খাদ্যসংকটে মৃত্যুমুখে ১০ লক্ষ আফগান শিশু! সতর্কবার্তা রাষ্ট্রসংঘের

advt 19

 

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...