Sunday, June 14, 2026

কোভিড: দেশে মৃত্যু ছাড়াল ২৭ হাজার

Date:

Share post:

খায়রুল আলম , ঢাকা

এক দিনে আরও ৩৫ জনের মৃত্যু। দেশে করোনাভাইরাসের সংক্রমণে মৃতের মোট সংখ্যা ২৭ হাজার ছাড়িয়ে গেল। গত ২৯ অগাস্ট দেশে করোনাভাইরাসে মৃত্যুর মোট সংখ্যা ২৬ হাজারের মাইলফলক পেরিয়ে গিয়েছিল। ১৬ দিনে মৃতের তালিকায় যুক্ত হল আরও এক হাজার নাম।

তবে সংক্রমণ কমার সঙ্গে সঙ্গে মৃত্যুর সংখ্যা অনেকটাই কমে এসেছে। মৃতের মোট সংখ্যা ২৫ হাজার থেকে ২৬ হাজারে পৌঁছাতে সময় লেগেছিল নয় দিন। তার আগে ২৪ হাজার থেকে ২৫ হাজারে পৌঁছেছিল মাত্র পাঁচ দিনে।

এক দিনে মৃত্যুর এই সংখ্যাও গত ১৪ সপ্তাহের মধ্যে সবচেয়ে কম। সর্বশেষ গত ৭ জুন এর চেয়ে কম মৃত্যুর খবর এসেছিল। সেদিন ৩০ জনের মৃত্যুর কথা জানিয়ছিল সরকার।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, মঙ্গলবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় পৌনে ৩২ হাজার নমুনা পরীক্ষা করে দেশে ২ হাজার ৭৪ জনের মধ্যে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে।

এ নিয়ে দেশে মোট ১৫ লাখ ৩৪ হাজার ৪৪০ জন কোভিড রোগী শনাক্ত হল; আর আক্রান্তদের মধ্যে মৃত্যু হল মোট ২৭ হাজার ৭ জনের।

সোমবার স্বাস্থ্য অধিদপ্তর আগের ২৪ ঘণ্টায় ১ হাজার ৯৫৩ জন নতুন রোগী শনাক্ত এবং ৪১ জনের মৃত্যুর খবর দিয়েছিল। সে হিসেবে গত এক দিনে মৃত্যু কমলেও শনাক্ত রোগীর সংখ্যা বেড়েছে।

মঙ্গলবার শনাক্ত রোগীর হার দাঁড়িয়েছে ৬ দশমিক ৫৪ শতাংশ, আগের দিন সোমবার তা ৭ দশমিক ৬৯ শতাংশ ছিল।

 

advt 19

 

Related articles

পেট্রোল-ডিজেল ছাড়া ইথানলেই গাড়ি! গড়কড়ির সিদ্ধান্তে সংকটে দেশ

এবার দেশে ১০০ শতাংশ ইথানলে (E100) গাড়ি চালানোর সবুজ সংকেত দিয়েছে কেন্দ্রীয় পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়কড়ি...

চাপের কাছে ‘বেসামাল’ হয়েই বিদ্রোহী শিবিরে সুদীপ! ‘বিশ্বাসঘাতক’ দাবি কুণালের

যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে রবিবার রেবেল তৃণমূলদের সঙ্গে ভূপেন্দ্র যাদবের বাড়িতে দেখা গেল সুদীপ বন্দ্যোপাধ্য়ায়কে। তৃণমূলের সঙ্গ ছেড়ে...

বিশ্বকাপে পপ তারকা ও কানাডার প্রাক্তন প্রধানমন্ত্রীর অন্তরঙ্গ মুহূর্ত

কানাডার প্রাক্তন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এবং পপ গায়িকা কেটি পেরিকে একসঙ্গে হাত ধরাধরি করে দেখা গেল ফিফা বিশ্বকাপ...

আইন-বিরোধী জোট: অভিষেকের চিঠি নিয়ে স্পিকারের কাছে সাগরিকা, কীর্তি

যেভাবে দলের বিরুদ্ধে লোকসভায় জোট তৈরির চেষ্টা চালাচ্ছেন তৃণমূলের এক শ্রেণির 'বিদ্রোহী' বলে দাবি করা সাংসদ, তা আদতে...