Thursday, June 25, 2026

তালিবানকে অবিশ্বাস, দেশ ছাড়ছেন আফগান নেত্রীরা

Date:

Share post:

তালিবানের দাবি, তারা আর আগের মতো নেই। কিন্তু তা আদৌ বিশ্বাস করছেন না খোদ আফগানিস্তানের নাগরিকরাই। সে কারণে আফগানিস্তানের শীর্ষস্থানীয় মহিলা নেতারা একে একে দেশ ছাড়তে শুরু করেছেন। যাঁরা এখনও দেশ ছাড়তে পারেননি, তাঁরা চলে গিয়েছেন গোপন আস্তানায়। নর্দার্ন বাদাখশান প্রদেশের প্রাক্তন মহিলা ভাইস-প্রেসিডেন্ট কোফি জানিয়েছেন, নতুন সরকারে যাতে মহিলাদের প্রতিনিধিত্ব রাখা হয় সে জন্য তিনি তালিবান নেতাদের অনুরোধ করেছিলেন। যদিও কোফির সেই অনুরোধকে আদৌ ভালভাবে নেয়নি তালিবান। যে কারণে তালিবান আফগানিস্তানের দখল নেওয়ার সপ্তাহ দু’য়েকের মধ্যেই কোফি দেশ ছাড়েন। পূর্বতন আফগান সরকারের পার্লামেন্ট বিষয়ক কমিশনের চেয়ারপার্সন ছিলেন ফরিদা। আধুনিক দৃষ্টিভঙ্গির ফরিদা গতবছর চালু করেছিলেন শিশুদের বার্থ সার্টিফিকেটে মায়ের নাম ব্যবহার। কিন্তু তালিবান ক্ষমতায় আসার পর নিজের জীবনের কথা ভেবে ফরিদা দেশ ছেড়েছেন। আফগানিস্তানের সবচেয়ে কম বয়সি মহিলা মেয়র ছিলেন জারিফা ঘাফারি। জারিফাও সপরিবার দেশ ছেড়ে জার্মানিতে আশ্রয় নিয়েছেন। নরওয়েতে আফগানিস্তানের রাষ্ট্রদূত ছিলেন শুকরিয়া বারাকজাই। তালিবান দেশের ক্ষমতার দখল নেওয়ার সঙ্গে সঙ্গেই তিনি দেশ ছেড়েছেন। এছাড়া তালিবানের সঙ্গে শান্তি বৈঠকে অংশ নেওয়া নেত্রী সারাবিও এখন গোপন আস্তানায় চলে গিয়েছেন।

আরও পড়ুন- মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ে চোট পাওয়ার ঘটনায় বয়ান নিল সিআইডি

advt 19

 

Related articles

কালীকে খুঁজলে সব বেরিয়ে যাবে! বিধানসভায় কার নাম মুখ্যমন্ত্রীর মুখে

কালীকে খুঁজলে সব বেরিয়ে যাবে- তারাতলার বিপর্যয় নিয়ে বিধানসভায় বিবৃতিতে দিতে গিয়ে কার নাম বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী...

ভিশন পার্ট টু, মন্ত্রী দিন্দাকে বড় দায়িত্ব সিএবির

২০২১ সালে বিজেপির টিকিটে জিতে বিধায়ক হয়েছিলেন, চলতি বছর ভোটে জিতে মন্ত্রী হয়েছেন। প্রতিমন্ত্রী হয়েও ক্রিকেট থেকে দূরে...

দুর্নীতি ঠেকাতে জোড়া বিল আনছে রাজ্য: উদ্দেশ্য নিয়ে তুঙ্গে তরজা

ক্ষমতায় আসার পর থেকে বাংলায় বুলডোজার নীতি কার্যকর করতে মরিয়া চেষ্টা চালাচ্ছে বিজেপি সরকার। আদালতের আদেশে সেই নিয়মে...

আমরা বেইমান নই: “যাঁরা দিদির সঙ্গে থাকছেন” তাঁদের নিয়ে বিশেষ কর্মিসভার ডাক কুণালের

গত কয়েকদিনের মধ্যে বেলেঘাটার বিধায়ক তথা তৃণমূলের (TMC) উত্তর কলকাতা জেলার সভাপতি কুণাল ঘোষ (Kunal Ghosh) একাধিকবার বলেছেন,...