Sunday, April 5, 2026

প্রযুক্তি শিক্ষার মধ্যে সংস্কৃতির যোগ, এবার ইঞ্জিনিয়ারিং-এ রামায়ণ, মহাভারত পড়াবে বিজেপি শাসিত মধ্যপ্রদেশ

Date:

Share post:

এবার ইঞ্জিনিয়ারিংয়ের সিলেবাসে (Engineering Syllabus) রামায়ণ (Ramayana) ও মহাভারত (Mahabharata) যোগ করল মধ্যপ্রদেশের (Madhya Pradesh) বিজেপি (BJP) সরকার। মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানের (Shivraj Singh Chouhan) নেতৃত্বাধীন সরকারের এহেন সিদ্ধান্ত নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে বিতর্ক। বিজেপি শাসিত রাজ্যের উচ্চ শিক্ষা দফতর জানিয়েছে, প্রযুক্তি শিক্ষার মধ্যে সংস্কৃতির যোগ রাখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মধ্যপ্রদেশের উচ্চশিক্ষা মন্ত্রী মোহন যাদবের (Mohan Yadav)  কথায়, “যারা ভগবান রাম এবং সমসাময়িক বিষয়ের উপর জ্ঞান অর্জন করতে চান, তাঁরা এবার থেকে ইঞ্জিনিয়ারিং কোর্সেও সেই সুযোগ পাবেন।” তিনি বলেন, ২০২০ সালে ঘোষিত হওয়া নয়া শিক্ষানীতির পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নিয়েছে মধ্যপ্রদেশের উচ্চ শিক্ষা দফতর। শিক্ষকরা নতুন শিক্ষা নীতির সঙ্গে সামঞ্জস্য রেখেই এই নতুন সিলেবাসটি তৈরি করেছেন। এর মাধ্যমে যদি আমাদের গৌরবময় ইতিহাসকে সকলের সামনে নিয়ে আসা যায় তাতে কোনও দোষ নেই বলেই মত মন্ত্রীর।

আরও পড়ুন-সুখবর! ৭ হাজারের বেশি পদে শিক্ষক নিয়োগ করতে চলেছে রাজ্য সরকার

তবে, ইঞ্জিনিয়ারিং-এর মতো বিষয়ে রামায়ণ এবং মহাভারতের মতো পৌরাণিক বিষয় যোগ করাকে একেবারেই ভালো চোখে দেখছে না শিক্ষামহল। চৌহানের সরকার এই প্রথমবার বিতর্কে জড়িয়েছেন এমনটা নয়। এর আগেও উচ্চ শিক্ষায় বেদ এবং বাস্তুর মতো বিষয় যোগ করে সমালোচনার মুখে পড়ে বিজেপি শাসিত মধ্যপ্রদেশ। এছাড়াও পাঠ্য বই থেকে শেক্সপিয়রকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল মধ্যপ্রদেশের সরকার।

তবে একাধিক প্রথমসারির উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানও তাঁদের সিলেবাসে রামায়ণ ও মহাভারতের মতো বিষয় যোগ করার আগ্রহ দেখিয়েছে। এই তালিকায় রয়েছে দিল্লির জহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়।

advt 19

 

Related articles

তারকা নন, ঘরের মেয়ে তকমা নিয়ে প্রচারে ঝড় স্বপ্নার

  অ্যাথলেটিক্সে দেশকে এনে দিয়েছেন সোনার পদক এবার তৃণমূল কংগ্রেসের হয়ে রাজনৈতিক ট্র্যাকে স্বপ্না বর্মন।ভোটের ময়দানে নেমেই রেলের চাকরি...

কিছুক্ষণের মধ্যেই বজ্রবিদ্যুৎসহ ঝড়বৃষ্টি! রাজ্যের ৮ জেলায় দুর্যোগের পূর্বাভাস

রবিবারের সকালে মেঘলা আকাশ, ঝোড়ো হাওয়া দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। আলিপুর আবহাওয়া অফিস (Alipore Weather Department) বলছে, কয়েক ঘণ্টার...

রবিবার পূর্ব বর্ধমান থেকে প্রচার শুরু করবেন অভিষেক, জনসভা গোসাবা-সাতগাছিয়াতেও

বাংলার বিধানসভা নির্বাচনে (West Bengal Assembly Election) দলীয় প্রচারে প্রত্যেকদিন রাজ্যের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে জনসভা কর্মসূচি...

‘নিজের ঘর’, উৎপল সিনহার কলম

প্রিয়তম , আমি নিশ্চিত যে আমি পাগল হয়ে যাচ্ছি। আমার মনে হচ্ছে , আমরা এই ভয়াবহ সময়ের মধ্যে দিয়ে...