Saturday, April 4, 2026

‘স্যার আমার বোনকে বাঁচান’, অফিসারের গাড়ির সামনে বসে আর্তি ডেঙ্গি আক্রান্তের দিদির

Date:

Share post:

ক্রমশ অবনতি হচ্ছে উত্তরপ্রদেশের ডেঙ্গি পরিস্থিতি। ফিরোজাবাদের এক হাসপাতালে ডেঙ্গি আক্রান্ত ১১ বছরের বৈষ্ণবী কুশওয়া মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছিল। সোমবার সন্ধ্যায় ওই হাসপাতাল পরিদর্শনে এসেছিলেন জেলা প্রশাসনের এক পদস্থ কর্তা। সে সময় বৈষ্ণবীর দিদি নিকিতা হঠাৎই কাঁদতে কাঁদতে ওই অফিসারের গাড়ির সামনে বসে পড়েন। নিকিতা ওই অফিসারকে হাতজোড় করে বলতে থাকেন, ‘স্যার আমার বোনকে বাঁচান। ঠিকমতো চিকিৎসা না হলে আমার বোনটা মরে যাবে। দয়া করে ওর জন্য ভাল চিকিৎসার ব্যবস্থা করুন। আমার বোনের যাতে ভাল চিকিৎসা হয় আপনাকে আগে তার নির্দেশ দিতে হবে। না হলে আমি আপনাকে যেতে দেব না’। নিকিতা যখন অমিত গুপ্তা নামে ওই অফিসারের গাড়ির সামনে দাঁড়িয়ে কান্নাকাটি করছিলেন সে সময় দুই মহিলা পুলিশ কর্মী তাঁকে জোর করে সরিয়ে আনার চেষ্টা করেন। তবে ওই সরকারি অফিসার নিকিতাকে বিষয়টি বোঝানোর চেষ্টা করেন। কিছুক্ষণ পর নিকিতা শান্ত হন। যদিও ওই ঘটনার কিছুক্ষণের মধ্যেই নিকিতার বোন বৈষ্ণবীর মৃত্যু হয়।

উত্তরপ্রদেশের ডেঙ্গি পরিস্থিতি যে কতটা ভয়াবহ হয়ে উঠেছে এ ঘটনা তারই প্রমাণ। একই সঙ্গে উত্তরপ্রদেশের বিভিন্ন হাসপাতালে ঠিকমতো চিকিৎসা না হওয়ার অভিযোগ নতুন করে উঠে এসেছে। তবে ফিরোজাবাদের ওই হাসপাতালের ভারপ্রাপ্ত অধিকর্তা জানিয়েছেন, বৈষ্ণবীর চিকিৎসায় কোনও ত্রুটি হয়নি। মেয়েটিকে অত্যন্ত সংকটজনক অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। সে কারণেই তাকে শেষ পর্যন্ত বাঁচানো সম্ভব হয়নি। উল্লেখ্য, গত ১০ দিনে ফিরোজাবাদ জেলায় ডেঙ্গি আক্রান্ত হয়ে ১২৮ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন ১৩ হাজারের বেশি রোগী। হাসপাতালগুলিতে ঠাঁই নেই ঠাঁই নেই রব।

আরও পড়ুন- করোনা আবহে বিশ্বকর্মা পুজো কমেছে , মাথায় হাত মৃৎশিল্পীদের

advt 19

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...