Wednesday, June 10, 2026

গুরুদ্বারে এলেই মন শান্ত হয়ে যায়, ফের শুভকামনা নিতে এলাম: মমতা

Date:

Share post:

জয় তাঁর নিশ্চিত। তবে আত্মতুষ্টির জায়গা নেই। ষড়যন্ত্রের জবাব দিতে তাই ভবানীপুর উপনির্বাচন নিয়ে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেমন নিশ্চিত। একই তিনিও নিজেও খুব সিরিয়াস। তাই প্রশাসনিক কাজ সামলে প্রতিদিনই সময় বের করে নিজে প্রচারে যাচ্ছেন। মূলত জনসংযোগে জোর দিচ্ছেন তিনি।

এর আগে নবান্ন থেকে ফেরার পথে খিদিরপুরের ষোল আনা মসজিদে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর বুধবার বিকেলে মুখ্যমন্ত্রী ভবানীপুর গুরুদ্বারে গেলেন। গুরুদ্বার কমিটির তরফে তৃণমূল নেত্রীকে ফুল ও উত্তরীয় দিয়ে স্বাগত জানানো হয়। গুরুদ্বারে শিখ সম্প্রদায়ের মানুষদের উদ্দেশে মুখ্যমন্ত্রীর বার্তা, “আমি আপনাদের শুভকামনা জানাতে এসেছি। নিজেও আপনাদের থেকে শুভকামনা পেতেও এসেছি। আগেও আপনাদের এখানে অনেকবার এসেছি। গুরু নানকজির অনুষ্ঠানেও যোগ দিয়েছে। আপনাদের যে সাহায্য লাগবে তা করব। আপনারা শুধু বলুন। এখানে এলে মন শান্ত হয়ে যায়। এখানকার হালুয়া আমার খুব পছন্দ।”

আরও পড়ুন:বিধিভঙ্গের অভিযোগ: টিব্রেওয়ালকে চিঠি কমিশনের, প্রচার বন্ধে আর্জি RO-র

শিখ সম্প্রদায়ের মানুষদের উদ্দেশে তিনি আরও বলেন, “স্বাধীনতার সময় থেকে পাঞ্জাবের সঙ্গে বাংলার সম্পর্ক। কবিগুরু যখন জাতীয় সঙ্গীত লিখেছিলেন তখন শুরুই করেছিলেন পাঞ্জাব দিয়ে। আন্দামানে গিয়ে দেখিছে, যত মানুষ দেশের জন্য বলিদান দিয়েছেন তাদের মধ্যে পাঞ্জাব ও বাংলার স্বাধীনতা সংগ্রামী ও শহিদ বেশি। ২০ বছর আগে পঞ্জাবের বিভিন্ন জেলা সফর করেছি। ওখানকার মানুষদের উষ্ণ অভ্যর্থনা পেয়েছি। আমি পাঞ্জাবকে ভালোবাসি।”

এখানেই শেষ নয়। এদিন মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লির কৃষক আন্দালেনের প্রসঙ্গও তোলেন। তাঁর কথায়, “দিল্লিতে কৃষক আন্দোলনের সমর্থেন মোবাইলে আমি ভাষণ দিয়েছি। কৃষক নেতাদের সঙ্গে আমার কথা হয়েছে। আগেও আমার সমর্থন ছিল। এখনও আছে। আমি এখন প্রতিনিধি দলও পাঠিয়েছিলাম।”

advt 19

 

Related articles

প্রস্তুতি ২০২৯-এর: দীর্ঘ বৈঠকে সোনিয়া-মমতা

ইন্ডিয়া জোটের বৈঠকের পরে জোটের দুই গুরুত্বপূর্ণ শরিক দলের শীর্ষ নেতৃত্বের গুরুত্বপূর্ণ বৈঠক। দিল্লিতে সোনিয়া গান্ধী (Sonia Gandhi)...

বেলডাঙার অশান্তি: এনআইএ তদন্ত নিয়ে রাজ্যের অবস্থান জানতে চাইল হাইকোর্ট 

মুর্শিদাবাদের বেলডাঙায় পরিযায়ী শ্রমিকের অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে যে অশান্তির বাতাবরণ তৈরি হয়েছিল, সেই ঘটনার তদন্তভার কি কেন্দ্রীয়...

এবার নবান্ন! ক্ষমতায় এসেই শুরু গৈরিকীকরণ

বাংলায় তৃণমূল সরকারের সময়ে একের পর এক কেন্দ্রীয় প্রকল্প রং রাজনীতির শিকার হয়েছিল। যার ফলে বঞ্চিত হয়েছেন বাংলার...

প্রাক্তন মন্ত্রীর নিরাপত্তা রক্ষীর জামিনের আবেদন খারিজ, FIR-এ আরও কড়া ধারা যোগ

প্রাক্তন মন্ত্রীর নিরাপত্তা রক্ষী সঞ্জু শর্মার (Sanju Sharma) জামিনের আবেদন (Bail Plea) খারিজ করল আদালত। উল্টে তাঁর বিরুদ্ধে...