Saturday, April 4, 2026

চুক্তিভিত্তিক শিক্ষক-শিক্ষিকাদের বদলিতে অন্তর্বর্তিকালীন স্থগিতাদেশ হাইকোর্টের

Date:

Share post:

চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষিকাদের বদলি মামলায় অন্তর্বর্তিকালীন স্থগিতাদেশ জারি করল কলকাতা হাইকোর্ট। বুধবার আদালত জানিয়ে দিয়েছে, চুক্তিভিত্তিক শিক্ষকদের বদলি করার ক্ষেত্রে রাজ্য সরকারের নির্দিষ্ট কোনও নিয়মকানুন আছে কি না তা জানাতে হবে।
বুধবার বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে ওই মামলার শুনানি হয়।এই ধরনের সিদ্ধান্তের পিছনে নির্দিষ্ট কোনও নিয়ম আছে কি না তাও জানতে চান বিচারপতি। এ নিয়ে রাজ্য এবং আবেদনকারীকে হলফনামা জমা দিতে বলেছে আদালত। এর মধ্যে অবশ্য ৩০ নভেম্বর পর্যন্ত শিক্ষিকাদের বদলির নির্দেশের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করেছেন বিচারপতি। ওই মামলার পরবর্তী শুনানি ১৫ নভেম্বর।
এই বিষয়ে রাজ্যের বক্তব্য, যে কোনও সরকারি চাকরিতেই বদলি করাটা রুটিন নিয়মের মধ্যে পড়ে।এই বদলি কারও পছন্দ হতে পারে, আবার কারও নাও হতে পারে।

আরও পড়ুন- ঠেলার নাম বাবাজি: দীর্ঘ ঘুমের পর বিজেপির হঠাৎ সক্রিয়তাকে কটাক্ষ কুণালের
সপ্তাহখানেক আগে বদলির প্রতিবাদে বিকাশ ভবনের সামনে বিক্ষোভ দেখান আন্দোলনকারী পাঁচ শিক্ষিকা। পুলিশ তাঁদের বাধা দিলে আচমকাই বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেন তাঁরা। তাঁরা অসুস্থ হয়ে পড়লে তাদের দ্রুত হাসপাতালে ভর্তি করে পুলিশ। সেই দলে ছিলেন হুগলির একটি বিদ্যালয়ে চুক্তিভিত্তিক ভোকেশনাল বিভাগের শিক্ষিকা অণিমা নাথ।চলতি বছরের ১৯ অগস্ট তাঁকে হুগলি থেকে মালদহে বদলির নির্দেশ দেওয়া হয়। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে মামলা করেন অণিমা।সেই মামলার শুনানিতে বুধবার হাইকোর্ট এই নির্দেশ দিয়েছে।

 

advt 19

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...