Friday, April 3, 2026

চার কর্মীর করোনা, তাই শেষ মুহূর্তে রাষ্ট্রপতির ঠিকানা বদল

Date:

Share post:

আগামিকাল বৃহস্পতিবার ৪ দিনের সফরে হিমাচলপ্রদেশ (Himachal Pradesh) যাচ্ছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ (Ramnath Kovind)।

সেখানে হিমাচল প্রদেশ বিধানসভার বিশেষ অধিবেশনের শুভসূচনা করবেন । পাশাপাশি ইন্ডিয়ান অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিসের সমাপ্তি অনুষ্ঠান সহ একাধিক অনুষ্ঠানে যোগ দেবেন রাষ্ট্রপতি। রাষ্ট্রপতির থাকার জন্য সিমলায় রাষ্ট্রপতির বাসভবনকে (Presidential Retreat) সাজিয়ে তোলা হয়েছিল। কিন্তু শেষ মুহূর্তে তার বাসস্থানের ঠিকানা বদল করতে হল । জানা গেছে গত শনিবারই রাষ্টপতির আবাসনের চার কর্মী করোনা আক্রান্ত হয়ে পড়েছেন । মঙ্গলবার আধিকারিকরা এই খবর নিশ্চিত করেন। তাই রাষ্ট্রপতিও যাতে কোভিড সংক্রমিত হয়েনা পড়েন সেজন্য তড়িঘড়ি বদলে ফেলা হলো রাষ্ট্রপতির থাকার জায়গা।

যদি ওই চারজনকে সরিয়ে দেওয়া হয়েছে এবং রাষ্ট্রপতি ভবন ভালোভাবে স্যানিটাইজ করা হয়েছে । তবুও রাষ্ট্রপতির বয়স ও স্বাস্থ্যের কথা চিন্তা করেই তাঁকে সিমলার ওই বাসভবনে না রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। হিমাচল সরকারের তরফে এক আধিকারিক জানিয়েছেন, রাষ্ট্রপতির নিজের বাসভবনের বদলে চৌরা ময়দান এলাকায় সিসিল হোটেলে থাকবেন। রাষ্ট্রপতির সংস্পর্শে যারা আসবেন, তাদের সম্পূর্ণ টিকাপ্রাপ্ত হতেই হবে। একইসঙ্গে তাদের আরটি-পিসিআর পরীক্ষার নেগেটিভ রিপোর্টও থাকতে হবে। তবেই রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গে তাঁরা দেখা করতে পারবেন।

advt 19

Related articles

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...