Friday, June 26, 2026

নির্ভয়াকে’ নিয়ে নারীকেন্দ্রিক ছবিতে এই প্রথমবার একসঙ্গে শ্রাবন্তী আর প্রিয়াঙ্কা

Date:

Share post:

লকডাউন পর্বের মধ্যেই পরিচালক অংশুমান প্রত্যুষ নতুন ছবির শ্যুটিং শুরু করলেন। বুধবার হয়ে গেল তার শুভ মহরত। খানিকটা শুটিংয়ের কাজও এগিয়ে রইল। ছবির নামটি বড়ই অদ্ভুত । ‘ধপ্পা’। ইনস্টাগ্রামে এই ছবির চিত্রনাট্যের একটি ছবি পোস্ট করেছেন অভিনেত্রী শ্রাবন্তী। শ্রাবন্তী‘ ধপ্পা’ ছবিতে অন্যতম মুখ্য ভূমিকায় রয়েছে। শ্রাবন্তীর সঙ্গে এই ছবিতে রয়েছেন আরেক প্রথম সারির অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার । শ্রাবন্তী এবং প্রিয়াঙ্কা এই প্রথম একসঙ্গে স্ক্রিন শেয়ার করছেন । ছবিটি প্রযোজনা করছে অমৃক । চিত্রনাট্য এবং সংলাপ লিখেছেন রোহিত সৌম্য।

 

দুই নায়িকাকে নিয়ে সাইকোলজিক্যাল থ্রিলার তৈরি হচ্ছে। দু’জন নারীর মনস্তত্ত্ব নিয়ে আবর্তিত হচ্ছে ছবির গল্প। এই ছবিতে কোনও নায়ক নেই। ‘ধপ্পা’-তে অভিনয়ের অনেকটাই রোগা হতে হচ্ছে শ্রাবন্তীকে। চরিত্রের জন্য টোনড ফিগার তৈরি করতে হবে শ্রাবন্তীকে । এমনটাই কড়া নির্দেশ পরিচালকের । তাই বেশ কড়া ডায়েটে থাকতে হচ্ছে শ্রাবন্তীকে।

 

advt 19

 

Related articles

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...

এবার কি বাংলাতেও ইউসিসি? চলতি অধিবেশনেই বিধানসভায় আসতে পারে বিল

উত্তরাখণ্ড, গুজরাত এবং অসমের পথ ধরে এবার পশ্চিমবঙ্গেও অভিন্ন দেওয়ানি আইন বা ইউনিফর্ম সিভিল কোড (ইউসিসি) কার্যকর করার...