Friday, April 3, 2026

৬৮ বছর পর এয়ার ইন্ডিয়া ফিরে পেতে দরপত্র জমা দিল টাটা সন্স

Date:

Share post:

প্রায় ৬৮ বছর পর এয়ার ইন্ডিয়া ফিরে পেতে দরপত্র জমা দিল টাটা সন্স। জানা গিয়েছে , এয়ার ইন্ডিয়া কিনতে টাটা সন্সের মতো অনেক কোম্পানি দরপত্র জমা দিয়েছে। কিন্তু তাদের মধ্যে টাটা গ্রুপের নাম শীর্ষে রয়েছে। এয়ার ইন্ডিয়া পুনরায় টাটা গ্রুপের কাছে পৌঁছাবে না অন্য কেউ পাবে তা সময়ই বলবে।
চলতি বছরেই রাষ্ট্রীয় বিমান সংস্থা তথা এয়ার ইন্ডিয়াকে বেসরকারিকরণের লক্ষ্য নিয়েছে কেন্দ্রীয় সরকার। তাই, সম্প্রতি কেন্দ্রীয় সরকার এয়ার ইন্ডিয়ার জন্য আর্থিক দরপত্র আহ্বান করেছিল। সে আহবানে সাড়া দিয়ে, টাটা গ্রুপ-সহ একাধিক কোম্পানি দরপত্র জমা দিয়েছে।

আরও পড়ুন- পাচার রুখতে রাজ্য সরকারের নতুন বালি খাদান নীতি ঘোষণা মুখ্যসচিবের

কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া আগেই জানিয়ে দিয়েছিলেন, ১৫ সেপ্টেম্বরের মধ্যেই এই প্রক্রিয়া শেষ করতে হবে। পরবর্তীতে সময়সীমা বৃদ্ধির আর কোনও সম্ভাবনা নেই। সরকারি সূত্রের খবর, সেই প্রক্রিয়া শেষ লগ্নে এসে পৌঁছেছে।
এয়ার ইন্ডিয়ার সামগ্রিক ঋণের পরিমাণ ৪৩ হাজার কোটি টাকা। যার মধ্যে ২২ হাজার কোটি টাকা ইতিমধ্যেই এয়ার ইন্ডিয়া অ্যাসেট হোল্ডিং লিমিটেড (এআইএএইচএল)-কে হস্তান্তরিত করা হয়েছে।
সরকারের পরিকল্পনা, এয়ার ইন্ডিয়ার ১০০ শতাংশের পাশাপাশি এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের সম্পূর্ণ মালিকানা বিক্রি করে দেওয়ার। সংস্থার অন্যান্য সম্পত্তির মধ্যে রয়েছে মুম্বইয়ের এয়ার ইন্ডিয়া বিল্ডিং এবং দিল্লির এয়ারলাইন্স হাউজও।

 

advt 19

 

Related articles

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...