Monday, June 8, 2026

যোগীরাজ্যে মৃত্যুর ৪ মাস পর ভ্যাকসিন! রিপোর্ট প্রকাশ্যে আসতেই চক্ষু চড়কগাছ

Date:

Share post:

চার মাস পেরিয়ে গিয়েছে মৃত্যুর। এরপর হঠাৎ মৃতের পরিজনরা জানতে পারলে এতদিন পর করোনা টিকা(covid vaccine) পেয়েছেন মৃত ব্যক্তি। অদ্ভুত এই ঘটনায় স্বাভাবিকভাবেই তাজ্জব হয়ে যায় পরিজন। এরপর বিষয়টি আরো বিশদে সামনে আসতেই রীতিমতো চোখ কপালে ওঠে মৃতের পরিবারের। অদ্ভুতুড়ে এমন কাণ্ড ঘটেছে যোগী রাজ্য উত্তরপ্রদেশের(Uttar Pradesh) মিরাটের সরধানা এলাকায়।

জানা গিয়েছে, মিরাটে ফারহা নামে এক মহিলার মৃত্যু হয়েছে মাস চারেক আগে। এরপর গত 8 সেপ্টেম্বর মৃতের দাদা ওয়াসিমের ফোনে একটি সরকারি মেসেজ আসে। যেখানে বলা হয়েছে তার বোনের টিকাকরণ সফল হয়েছে। মেসেজ দেখে রীতিমত অবাক হন ওয়াসিম নামে ওই মহিলার দাদা। পরে বিষয়টি বুঝতে পারেন তিনি জানা যায় তার বোনের আধার কার্ড ব্যবহার করে এই ঘটনা ঘটিয়েছে কেউ। তবে এমন ঘটনা ঘটার পরও কিভাবে প্রশাসনের নজরে তা এলোনা তাতেই অবাক হচ্ছেন সকলে।

আরও পড়ুন:এনকাউন্টারের হুমকির পর হায়দরাবাদে শিশুকন্যা ধর্ষণ ও খুনে অভিযুক্তের মৃতদেহ উদ্ধার

বিষয়টি নজরে আসার পর স্থানীয় কমিউনিটি হেলথ সেন্টারে যান ওয়াসিম। বোনের ডেট সার্টিফিকেট দেখান তিনি। কিন্তু অভিযোগ উঠেছে সবকিছুর পরও কোনো সাহায্য মেলেনি প্রশাসনের তরফে। এমনকি বিষয়টি নিয়ে মুখ খুলতে রাজি হয়নি স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরাও।

advt 19

 

Related articles

চণ্ডীগড়ে কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের সম্মেলনে বিধানসভার স্পিকার রথীন্দ্র

কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশন (সিপিএ)-এর ‘ইন্ডিয়া রিজিয়ন জোন-২, নর্থ জোন কনফারেন্সে’ যোগ দিতে চণ্ডীগড় সফরে পশ্চিমবঙ্গ বিধানসভার অধ্যক্ষ রথীন্দ্রনাথ...

যাদের বিরুদ্ধে লড়াই করে বিধায়ক-সাংসদ, তাদের জোটেই বিদ্রোহীরা!

বিজেপি আসলে পরিযায়ী। বিজেপি বাংলা-বিরোধী- উন্নয়ন বিরোধী। বিজেপি সাম্প্রদায়িক রাজনীতির মাথা বলে ভোটে প্রচার করে জিতে এসেছিলেন। এরপর...

হকার উচ্ছেদ-কাণ্ডে ৭ মামলার জালেও আটকে রাখা গেল না সৃজনদের

যাদবপুর স্টেশন (Jadavpur Station) চত্বরে হকার উচ্ছেদে বাধা দিয়ে রবিবার রাতে গ্রেফতার হয়েছিলেন সিপিআইএমের নেতা সৃজন ভট্টাচার্য (CPIM...

সালিশি সভায় ডেকে তৃণমূল নেতাকে খুন! ক্ষোভ উগরে দিলেন অভিষেক

সালিশি সভায় ডেকে তৃণমূল নেতাকে খুনের (TMC Leader Murder Case) অভিযোগ পূর্ব বর্ধমানের মঙ্গলকোটে। মৃতের নাম মিহির ঘোষ।...