Monday, April 27, 2026

অসমে করোনার প্রকোপ কমলেও এবারও দুর্গাপুজো কোভিড বিধি মেনেই

Date:

Share post:

বিশেষ প্রতিনিধি, গুয়াহাটি:

এই বছর দুর্গাপুজো করতে গেলে কী কী নিয়মাবলি মানতে হবে তার গাইডলাইন প্রকাশ করল অসম সরকার। অসমের স্বাস্থ্যমন্ত্রী কেশব মহান্ত জানিয়েছেন , দুর্গাপুজোর আয়োজকদের এই গাইডলাইন মেনেই পুজো করতে হবে।
গত বছর করোনা মহামারির কারণে এ রাজ্যের মতো নমো নমো করে দুর্গাপুজো করা হয়েছিল অসমেও। এই বছর করোনার প্রকোপ অনেকটাই নিয়ন্ত্রনে পড়শি এই রাজ্যেও। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা দুদিন আগেই জানিয়েছিলেন যে, পরিস্থিতি বুঝে এই বছর বড় এবং জাঁকজমক করেই দুর্গাপুজোর আয়োজন করা যাবে অসমেও।কিন্তু কোনও ঝুঁকি নিতে রাজি নয় প্রশাসন। অসমের স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, এই বছর, যারা সর্বজনীন দুর্গাপুজোর আয়োজন করছেন তাদের প্যান্ডেল করতে হবে খোলা মাঠেই।
তারা জানিয়েছে, কোনও প্যান্ডেলেই যাতে ভিড় না হয় সেই জন্য খোলামেলা ভাবেই করতে হবে পুজোর আয়োজন। একইসঙ্গে জানিয়ে দেওয়া হয়েছে, পুজোর আয়োজকদের প্যান্ডেলের ঢোকার মুখেই স্যানিটাইজার রাখতে হবে। একই সঙ্গে রাখতে হবে মাস্কও। মাস্ক ছাড়া কাউকেই প্যান্ডেলের ভিতরে ঢুকতে দেওয়া হবে না।

আরও পড়ুন – ফের নিম্নচাপের ভ্রুকুটি, আগামী রবিবার থেকে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস
বিসর্জন প্রসঙ্গে অসমের স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, এই বছরে একসঙ্গে একাধিক পুজো কমিটিকে বিসর্জন করার অনুমতি দেওয়া হবে না। একবারে একটাই মূর্তি বিসর্জন দেওয়া যাবে। তিনি জানান, প্রতিমা বিসর্জন দেওয়ার ২ থেকে ৩ দিন আগে জেলা প্রশাসনের কাছে থেকে অনুমতি নিতে হবে। যে রুটে এবং সময়ে প্রতিমা বিসর্জন করার অনুমতি দেওয়া হবে সেটাই মেনে চলতে হবে।সবমিলিয়ে করোনার প্রকোপ কমলেও এবারও দুর্গাপুজো কোভিড বিধি মেনেই করতে হবে অসমে।

 

advt 19

 

Related articles

মেঘলা আকাশে সকাল শুরু, উত্তর থেকে দক্ষিণ সর্বত্র ঝড়-বৃষ্টির পূর্বাভাস!

হাঁসফাঁস করা গরম থেকে সাময়িক স্বস্তি দিয়ে দক্ষিণবঙ্গে আজ ঝড়বৃষ্টির পূর্বাভাস। সোমবার সকাল থেকে মেঘলা আকাশ, জেলায় জেলায়...

ভোটের আগে অর্জুনের গুন্ডামির অভিযোগ, সোমের সকালেও থমথমে জগদ্দল

বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার আগে জগদ্দলে বিজেপি নেতা অর্জুন সিংয়ের (Arjun Singh)গুন্ডামি! প্রতিবাদ করতে গেলে তৃণমূল কর্মীদের বাধা...

বিজেপির দিল্লিতে রক্ষকই ভক্ষক! ফুড ডেলিভারি কর্মীকে গুলি করে খুন পুলিশের

বিজেপির (BJP) দিল্লিতে যাঁদের হাতে সাধারণ মানুষের নিরাপত্তার দায়িত্ব, তারাই যেখানে সেখানে যখন তখন গুলি করে খুন করে...

নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ কেন্দ্রীয় জওয়ানের বিরুদ্ধে, ক্ষোভ বাড়ছে কুলটিতে 

সুষ্ঠুভাবে বাংলার ভোট পরিচালনা করতে আসা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের বিরুদ্ধে নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ। রবিবার সন্ধ্যায় আসানসোলের কুলটি...