Tuesday, June 23, 2026

ফের নিম্নচাপের ভ্রুকুটি, আগামী রবিবার থেকে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস

Date:

Share post:

বঙ্গোপসাগরে ফের তৈরি হচ্ছে ঘূর্ণাবত। ফলে রবিবার থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে দক্ষিণবঙ্গে। পাশাপাশি উত্তরবঙ্গেও বাড়বে বৃষ্টি। বৃহস্পতিবার এমনটাই জানাল আলিপুর আবহাওয়া দফতর।
আবহাওয়া দফতর সূত্রের খবর, উত্তর বঙ্গোপসাগরে শুক্র-শনিবার নাগাদ একটি ঘূর্ণাবত ঘনীভূত হওয়ার সম্ভাবনা রয়েছে। এটি ক্রমশ পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে এগিয়ে বাংলা ও ওড়িশার উপকূলে পৌঁছবে। ফলে দক্ষিণবঙ্গে আগামী রবিবার থেকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে।

আরও পড়ুন:ভূমিকম্পে কেঁপে উঠলো চিনের সিচুয়ান প্রদেশ
আজ সকাল থেকেই কলকাতায় আংশিক মেঘলা আকাশ রয়েছে। সেইসঙ্গে কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে তাপমাত্রা আগের থেকে সামান্য বাড়তে পারে। বাতাসে আর্দ্রতাজনিত অস্বস্তি অনুভূত হবে। আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৪ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিক। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.২ ডিগ্রি সেলসিয়াস স্বাভাবিকের ১ ডিগ্রি নিচে।

advt 19

Related articles

পশ্চিমবঙ্গ দিবসে ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

২০ শে জুন পশ্চিমবঙ্গ দিবস এবং ২১ শে জুন বাংলা জুড়ে যোগ দিবস পালন করার পরে সোনার বাংলা...

মাদ্রাসা ও সংখ্যালঘু শিক্ষাখাত: প্রথম বাজেটেই ৬০ শতাংশ কোপ রাজ্যের

প্রথম বাজেটেই সংখ্যালঘু কল্যাণ ও মাদ্রাসা শিক্ষাখাতে বরাদ্দে বড়সড় কাটছাঁট করল রাজ্যের নতুন বিজেপি সরকার। সব ক্ষেত্রে ঢালাও...

Weather Update: উত্তরে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, আজ কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?

বিগত কয়েকদিনের বৃষ্টি এবং মেঘলা আবহাওয়া গরমের দাবদাহ থেকে অনেকটাই মুক্তি দিয়েছে বঙ্গবাসীকে। সোমবার কলকাতা তথা দক্ষিণবঙ্গে হালকা...

FIFA World Cup: মেসির বিশ্ব রেকর্ড, অস্ট্রিয়াকে হারিয়ে নক আউটর টিকিট নিশ্চিত আর্জেন্টিনার

ফিফা বিশ্বকাপের(FIFA World Cup) গ্রুপ পর্বের ম্যাচে অস্ট্রিয়াকে ২-০ গোলে হারাল আর্জেন্টিনা। জোড়া গোল করেন লিওনেল মেসি(Messi)। সেই...