Wednesday, April 8, 2026

ভবানীপুর উপনির্বাচন: ফের প্রচারে নেমে মেজাজ হারালেন বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়াল

Date:

Share post:

প্রচারে বেরিয়ে ফের মেজাজ হারালেন ভবানীপুর উপনির্বাচনের (Bhabanipur By-Election) বিজেপি (BJP) প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়াল (Priyanka Tibrewal) আজ, বৃহস্পতিবার সকালে ভবানীপুর বিধানসভা কেন্দ্রে ডোর টু ডোর প্রচারে বেরিয়ে ছিলেন বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়াল। ঢাক-ঢোল পিটিয়ে, ধুনুচি নেচে কোভিড বিধি (Covid Protocal) লঙ্ঘন করে মনোনয়ন জমা দেওয়ার জন্য নির্বাচন কমিশন (EC)ডেকে পাঠিয়ে তাঁকে সতর্ক করে দিয়েছে। তাই এদিন খুব অল্প সংখ্যক কর্মী নিয়ে প্রচারে যান তিনি। এবং যথারীতি স্থানীয়রা মানুষজনের বাধার মুখে পড়ার অভিযোগ তোলেন বিজেপি প্রার্থী।

আরও পড়ুন- যোগীরাজ্যে মৃত্যুর ৪ মাস পর ভ্যাকসিন! রিপোর্ট প্রকাশ্যে আসতেই চক্ষু চড়কগাছ

শুধু তাই নয়, নিরাপত্তার জন্য থাকা পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন তিনি। তাঁর দাবি, কোভিডবিধি লঙ্ঘনের দায় চাপানোর জন্য ইচ্ছা করে তাঁর প্রচারের সময় ভিড় বাড়াচ্ছে সাদা পোশাকের পুলিশ।

এর আগে গতকাল, বুধবারও একই ঘটনা ঘটে। ওইদিন স্থানীয় বাসিন্দারা প্রিয়াঙ্কা টিবরেওয়ালকে দেখে ভবানীপুরের ‘’ঘরের মেয়ে মমতা” ও “জয় বাংলা” স্লোগান দেন। ওইদিনও স্থানীয়দের স্লোগান শুনে মেজাজ হারান প্রিয়াঙ্কা টিবরেওয়াল।

 

advt 19

 

 

Related articles

সিএবির টি২০ লিগে বাড়ল দল সংখ্যা, কঠিন সময়ে রাহানেকে পরামর্শ সৌরভের

আসন্ন মরশুমে আরও বড় কলেবড়ে হতে চলেছে বেঙ্গল প্রো টি২০ লিগ(Bengal Pro T20 League)। নতুন দল যুক্ত হল...

ভোটার তালিকা থেকে বাদ ৫০ লক্ষ! দুর্যোগ উপেক্ষা করেই কমিশনের বিরুদ্ধে অনশনে বাংলা পক্ষ

ভোটার তালিকায় নজিরবিহীন কোপ। প্রায় ৫০ লক্ষ বৈধ বাঙালির নাম তালিকা থেকে বাদ দেওয়ার অভিযোগে এবার রণংদেহি মেজাজে...

কখন শুরু যুদ্ধ: কী কী হারাবে আমেরিকা, তথ্য পেশ ইরানের

একদিকে মার্কিন রাষ্ট্রপতি গরম গরম হুমকি দিচ্ছেন ইরানকে ধ্বংস করে দেওয়ার। অন্যদিকে মার্কিন মন্ত্রীরা বারবার দাবি করছেন সন্ধির...

নির্বাচনের জন্য প্রস্তুত নয় বুথই! আলাদা করে সচিব নিয়োগের সিদ্ধান্ত কমিশনের

বাংলায় নির্বাচন প্রক্রিয়া দ্রুত শেষ করতে উঠে পড়ে লেগেছে দিল্লির নির্বাচন কমিশন। বাংলার প্রায় ১ কোটি ভোটারের ভোটাধিকার...