Friday, April 3, 2026

বন্ধ দরজা থেকে ইন্টিরিয়র ডিজাইনারের পচাগলা দেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

Date:

Share post:

তালতলার বন্ধ বাড়ি থেকে এক ব্যক্তির পচাগলা দেহ উদ্ধার করল পুলিশ। বুধবার রাতে এই ঘটনাটিকে ঘিরে ব্যপক উত্তেজনা ছড়ায় তালতলা থানা এলাকার ডক্টর লেনে। পচা গন্ধ ভেসে আসতেই স্থানীয় থানায় খবর দেন স্থানীয়রা। এরপরই বন্ধ বাড়ির দরজা ভেঙে পচাগলা দেহ উদ্ধার করে তালতলা থানার পুলিশ। দেহটি উদ্ধার করেই সেটিকে ময়নাতদন্তে পাঠায় পুলিশ।

আরও পড়ুন:ত্রিপুরার CPM সম্পাদক গৌতম দাস প্রয়াত কলকাতায়, হাসপাতালে গেলেন কুণাল

পুলিশ সূত্রের খবর, মৃত ব্যক্তির নাম আশিস ফিলিপ গোমস(৫১)। পেশায় ইন্টিরিয়র ডিজাইনার আশিস ওই বাড়িতে একাই থাকতেন। পরিবারের অন্যান্যরা কাছেই অন্য একটি বাড়িতে থাকতেন। রবিবার শেষ দেখা গিয়েছিল আশিসকে। তারপর থেকে আর তাঁকে দেখতে পাননি প্রতিবেশীরা। মঙ্গলবার থেকেই পচা গন্ধ তাঁদের নাকে আসছিল। এরপর বুধবার তা আরও প্রকট হয়। প্রতিবেশীরা গন্ধের উৎস খুঁজতে গিয়ে দেখেন আশিসের বাড়ির ভিতর থেকেই গন্ধটা আসছে। বিপদের আঁচ করে তৎক্ষণাৎ পুলিশে খবর দেন স্থানীয়রা। ঘটনাস্থলে পুলিশ পৌঁছে আশিসের বাড়ির দরজা ভেঙে তাঁকে উদ্ধার করেন তাঁরা।

পুলিশ সূত্রের খবর,  দেহে আঘাতের কোনও চিহ্ন নেই। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়েছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ কী, তা জানার জন্য দেহ ময়না তদন্তে পাঠানো হয়েছে। পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলছে পুলিশ।

advt 19

Related articles

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...