Monday, April 6, 2026

গৌতম দাসের প্রয়াণের পর ত্রিপুরায় সিপিএমের ভারপ্রাপ্ত রাজ্য সম্পাদক মানিক দে

Date:

Share post:

কলকাতার বাইপাস সংলগ্ন এক বেসরকারি হাসপাতালে আজ, বৃহস্পতিবার সকালে শেষনিঃশ্বাস ত্যাগ করেন ত্রিপুরার CPIM রাজ্য সম্পাদক গৌতম দাস। তাঁর জায়গায় আপাতত ত্রিপুরায় সিপিএমের ভারপ্রাপ্ত রাজ্য সম্পাদক মানিক দে। বর্তমানে তিনি সিটুর ত্রিপুরা রাজ্য সভাপতি পদে রয়েছেন। গৌতমবাবুর মৃত্যুর পর তড়িঘড়ি বৃহস্পতিবার দলের রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্যরা একটি জরুরি বৈঠকে মিলিত হন। সেই বৈঠকেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

অন্যদিকে, এদিন বিকেলে কলকাতা থেকে ৫টা ২০ বিমানে গৌতম দাসের মরদেহ আগরতলায় নিয়ে যাওয়া হবে। সেখান থেকে প্রথমে বাড়িতে ও পরে জেলা পার্টি অফিসে মরদেহ নিয়ে যাওয়া হবে। পরিবার সূত্রে খবর, আগামিকাল, শুক্রবার সকালে শেষকৃত্য সম্পন্ন হবে।

সম্প্রতি করোনা (Coronavirus) আক্রান্ত হন গৌতম দাস। বার্ধক্যজনিত সমস্যাও ছিল তাঁর। ভালো চিকিৎসার জন্য তাঁকে গত ৬ সেপ্টেম্বর এয়ার অ্যাম্বুল্যান্সে করে কলকাতায় আনা হয়। কলকাতারই একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। গতকাল রাত থেকে তাঁর শারীরিক অবস্থার অবনতি শুরু হয়। আজ সকাল ৬টা ৪৫ মিনিট নাগাদ মৃত্যু হয় গৌতমবাবুর। ত্রিপুরার রাজনীতিতে প্রখর ব্যক্তিত্ব সম্পন্ন, এবং রাজনৈতিক ভাবে আপসহীন নেতা হিসাবে পরিচিত ছিলেন গৌতমবাবু।

আরও পড়ুন:“বাচ্চা মেয়ে, প্রচারে আসার জন্য লাফালাফি করছে”, প্রিয়াঙ্কাকে কটাক্ষ ববির

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...