Monday, April 6, 2026

কৃষি আইনের বর্ষপূর্তিতে প্রতিবাদে ফের বিক্ষোভ দিল্লিতে, আটক আকালি দলের প্রধান, লোকসভার সাংসদ সহ ১২ নেতা

Date:

Share post:

মোদি সরকারের পাশ করানো তিন কৃষি আইনের বর্ষপূর্তিতে প্রতিবাদে ফের বিক্ষোভ দিল্লিতে। প্রতিবাদে নামেন পাঞ্জাবের কৃষকরা। এদিন শিরোমণি আকালি দলের (Shiromani Akali Dal) নেতৃত্বে  “ব্ল্যাক ফ্রাইডে” হিসাবে ঘোষণা করা হয়। দিল্লিতে প্রতিবাদ মিছিল বের হয়। এই মিছিলের নেতৃত্ব দেন আকালি দলের প্রধান সুখবীর সিং বাদল ও লোকসভার সাংসদ হরসিমরত কৌর বাদল। মিছিল চলাকালীন দুপুরেই দিল্লি পুলিশ সুখবীর সিং বাদল ও হারসিমরত কৌর বাদল সহ প্রায় ১২ জন নেতাকে আটক করা হয়।

আরও পড়ুন: জন্মদিনে মোদিকে শুভেচ্ছাবার্তা: রাহুল গান্ধী থেকে দলাই লামা

বাদল এবং বাকিদের ১৪৪ ধারা লঙ্ঘনের জন্য আটক করা হয়। দিল্লিতে বড় জমায়েত নিষিদ্ধ এই সময়। আটক করে নেতাদের পার্লামেন্ট স্ট্রিট থানায় নিয়ে যাওয়া হয়। আটক হওয়ার সময়, সুখবীর বাদল আকালি দলের কর্মী এবং অন্যান্য বিক্ষোভকারীদের শান্তিপূর্ণভাবে ছত্রভঙ্গ করতে বলেন। অশান্তির আশঙ্কায় আগে থেকেই দিল্লি সীমানা(Delhi Border)-গুলি ঘিরে ফেলে নিরাপত্তায়। ঘিরে ফেলা হয় রাকাবগঞ্জ সাহিব গুরুদ্বারও।

কৃষি আইনের বিরোধিতায় গত নভেম্বর থেকে দিল্লির তিন সীমানায় যে আন্দোলন চালাচ্ছে পাঞ্জাব, হরিয়ানা সহ দেশের বিভিন্ন প্রান্তের কৃষকরা, সেই আইনেরই বর্ষপূর্তি আজ। এই দিনটিকে কালা দিবস হিসাবে পালন করতেই পাঞ্জাবের শিরোমণি আকালি দল সকাল সাড়ে নটায় রাকাবগঞ্জ সাহিব গুরুদ্বার থেকে সংসদ ভবন অবধি প্রতিবাদ মিছিলের ডাক দিয়েছিল।

advt 19

 

Related articles

ভোট-বৈতরণী পার হতে ‘সহজপাঠ’ হাতিয়ার সিপিএমের, নিন্দা তৃণমূলের

বাংলায় ৩৫ বছর ক্ষমতায় ছিল সিপিএম (CPIM)। কিন্তু বর্তমান রাজনীতির ময়দানে কার্যত শূন্য তারা। এবার অস্তিত্ব রক্ষার তাগিদে...

উত্তরপ্রদেশ থেকে ২০০ গাড়ি সেনা, ইভিএম মেশিনে চিপ! সতর্ক করলেন মমতা

নির্বাচন কমিশনকে দিয়ে যে পদ্ধতিতে কারচুপি ২০২৪ সালের লোকসভা নির্বাচন পর্যন্ত কেন্দ্রের বিজেপি সরকার করে এসেছে, তার পর্দা...

বিয়ের প্রতিশ্রুতিতেও মুক্তি নয়, পকসো মামলায় কড়া বার্তা গুয়াহাটি আদালতের

প্রেমের সম্পর্কের কথা বলে জোরপূর্বক শারীরিক সম্পর্ক করা যায় না। পকসো মামলার শুনানিতে এই মন্তব্য করল গুয়াহাটি হাইকোর্ট...

মানুষের কাজ যে করবে সেই প্রার্থী: নাম না করে তপন চট্টোপাধ্যায়কে নিশানা তৃণমূল সুপ্রিমোর

“কেউ কেউ আছে কাজ করবে না, কিন্তু সারাজীবন তাঁকেই প্রার্থী করতে হবে। না দল সেটা কোনওদিনই করবে না“।...