Sunday, June 7, 2026

ভবানীপুর উপনির্বাচন: ত্রিমুখী লড়াইয়ের বাইরেও EVM-এ নাম থাকবে যাঁদের

Date:

Share post:

আগামী ৩০ সেপ্টেম্বর ভবানীপুর উপনির্বাচনকে কেন্দ্র করে টগবগ করে ফুটছে রাজনীতির ময়দান। যেখানে শাসক তৃণমূলের প্রার্থী খোদ মুখ্যমন্ত্রী তথা দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর বিরুদ্ধে প্ৰধান বিরোধী দল বিজেপি প্রার্থী আইনজীবী তথা যুবনেত্রী প্রিয়ঙ্কা টিবরেওয়াল। সিপিএমের প্রার্থী তরুণ আইনজীবী শ্রীজীব বিশ্বাস। মমতা বন্দ্যোপাধ্যায়ের জয় কার্যত নিশ্চিত হলেও ভবানীপুরে বিরোধীদের ট্যাগ লাইন “বিনা যুদ্ধে নাহি দেব সুচাগ্র মেদিনী”!

তাই মূলত ত্রিমুখী লড়াই হলেও বিজেপি-সিপিএমের বাইরে এই উপনির্বাচনী লড়াইয়ে আছেন আরও ৯ জন প্রার্থী।

ভবানীপুর উপনির্বাচনে তিন প্ৰধান রাজনৈতিক দলের বাইরে আরও ৯জন প্রার্থীর নাম থাকবে EVM-এ। তাঁরা হলেন–

(১) নির্দল প্রার্থী মলয় গুহ রায় (MALAY GUHA ROY)।বেহালা পর্ণশ্রীর বাসিন্দা মলয় গুহ রায়ের বয়স ৫৪ বছর।

(২) ভারতীয় ন্যায় অধিকার রক্ষা পার্টির (Bharatiya Nyay-Adhikar Raksha Party) প্রার্থী হিসেবে ভবানীপুর উপনির্বাচনে লড়ছেন স্বর্ণলতা সরকার (SWARNALATA SARKAR)। তপসিয়ার মহেন্দ্র রায় লেনের বাসিন্দা স্বর্ণলতাদেবীর বয়স ৪৫।

(৩) আরও এক নির্দল প্রার্থী হিসেবে ভবানীপুর কেন্দ্রে লড়ছেন সুব্রত বসু (SUBRATA BOSE)। হরিদেবপুরের বাসিন্দা সুব্রতবাবুর বয়স ৬২।

(৪) বহুজন মহা পার্টির তরফে উপনির্বাচনে (Bahujan Maha Party) লড়ছেন মঙ্গল সরকার (MANGAL SARKAR)। হুগলি মাহেশের বাসিন্দা মঙ্গলবাবুর বয়স ৪১।

(৫) হিন্দুস্তানী আওয়ামি মোর্চার (Hindustani Awam Morcha) হয়ে ভবানীপুরে উপনির্বাচনে লড়ছেন শতদ্রু রায়। কসবার বাসিন্দা শতদ্রুর বয়স ৩৭ বছর।

(৬) ভবানীপুরে নির্দল প্রার্থী হিসেবে লড়ছেন সাহিনা আহমেদ ( SAHEENA AHMED)। ওয়াটগঞ্জের বাসিন্দার সাহিনার বয়স ৩৪ বছর।

(৭) নির্দল প্রার্থী হিসেবে লড়ছেন রুমা নন্দন (RUMA NANDAN)। নীলগোপাল মিত্র লেনের বাসিন্দা রুমাদেবীর বয়স ৫১ বছর।

(৮) নির্দল প্রার্থী হিসেবে লড়ছেন চন্দ্রচূড় গোস্বামী। তিনিও নির্দল প্রার্থী। এম জি রোডের রবীন্দ্র আবাসনের বাসিন্দা চন্দ্রচূড়ের বয়স ৩২ বছর।

(৯) নির্দল প্রার্থী হিসেবে লড়ছেন আশরফ আলম (ASRAF ALAM)। একবালপুরের বাসিন্দা আশরফ আলমের বয়স ৪০।

আরও পড়ুন- “চিটিং করেছে, বললেই হতো ছবি পাঠাতাম!” মা উড়ালপুল কাণ্ডে যোগীকে কটাক্ষ মমতার

advt 19

 

Related articles

প্রাগৈতিহাসিক পৃথিবীর অন্যতম আশ্চর্য ‘প্রোটোট্যাক্সাইট’, জীবন্ত মিনারে লুকিয়ে বিবর্তনের রহস্য!

প্রাচীন পৃথিবীর অজানা রহস্য উন্মোচনে বদলে যায় চিরাচরিত ধ্যান-ধারণা। এতদিন ধরে যা বিশ্বাস করে বিবর্তিত হয়েছে মানব ভাবনা,...

ঋতব্রতকে সমর্থনকারী বীরভূমের ৫ বিধায়কের নিরাপত্তা বৃদ্ধি রাজ্যের!

তৃণমূল কংগ্রেস (TMC) ভোটে হারতেই দলের বিরোধিতা করা বীরভূম জেলার পাঁচ বিধায়কের নিরাপত্তা বাড়াল বিজেপি সরকার (BJP Government)।...

কলকাতার নতুন মেয়র কে হবেন, পুরসভার অচলাবস্থার মাঝেই আজ বৈঠক মমতার

ফিরহাদ হাকিম (Firhad Hakim) কলকাতা পুরসভার মেয়র পর থেকে ইস্তফা দেওয়ার পরই পুরবোর্ড নিয়ে অচল অবস্থা তৈরি হয়েছে।...

বাড়ল গৃহস্থের হেঁশেলের খরচ, ফের মহার্ঘ রান্নার গ্যাস

মধ্যবিত্তের দুশ্চিন্তা বাড়িয়ে দেশজুড়ে ফের ঊর্ধ্বমুখী রান্নার গ্যাসের দাম। রাষ্ট্রায়ত্ত গ্যাস সরবরাহ সংস্থাগুলির তরফে জানানো হয়েছে রবিবার থেকে...