Monday, April 6, 2026

হাতে জ্বলন্ত সিগারেট নিয়ে সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট, সমালোচনা পিছু ছাড়ছে না পরীমনির

Date:

Share post:

বিশেষ প্রতিনিধি, ঢাকা:

বাংলাদেশের নায়িকা পরীমনিকে নিয়ে আলোচনা থামছেই না। কারণ, একের পর এক সমালোচনার জন্ম দিচ্ছেন তিনি। এবার হাতে জ্বলন্ত সিগারেট নিয়ে ছবি পোস্ট করেছেন, যা মুহূর্তেই ভাইরাল হয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। মাদক মামলায় মাসখানেক হাজতে থাকার পর পরীমণি যখন  জামিনে মুক্ত হন, তখন জেল গেটে এসেই বার্তা দেন- ‘ডোন্ট লাভ মি বিচ’।
গত বুধবার, ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সত্যব্রত শিকদারের আদালতে হাজির হন তিনি। এ সময় গাড়িতে থেকেই তিনি হাত উঁচিয়ে ভক্তদের অভিবাদন জানান। তখনই তার হাতের তালুতে লেখা একটি বার্তা নজরে আসে সবার। যেখানে তিনি লিখেছেন ‘…ক মি মোর’।

আরও পড়ুন- হাইকোর্টে রক্ষাকবচ পেলেন বিজেপি বিধায়ক চন্দনা বাউড়ি

বৃহস্পতিবার রাত ৯টায় ফেসবুকে ফের বিতর্কের জন্ম দিলেন। ফেসবুকে দুটি ছবি পোস্ট করেছেন তিনি।  তার একটি ছবিতে হাতে রয়েছে জ্বলন্ত সিগারেট। ক্যাপশনে লেখা- ‘সিগারেট ইন্জুরিয়াস টু হেল্থ’। পরীমনির বিষয়টিকে সহজভাবে নেননি বাংলাদেশের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ। তিনি পরীমনির সিগারেট খাওয়ার ছবির সংবাদ পোস্ট করে বলছেন, ‘একজন সেলেব্রিটির কাছ থেকে এরকম অশোভন আচরণ  কাম্য নয়। আমাদের ছেলে মেয়েদের উপর এর নেতিবাচক প্রভাব ফেলবে।

 

advt 19

 

Related articles

‘মমতা দিদি’র দেখানো পথে আবগারি দুর্নীতি মামলায় নিজেই সওয়াল করতে চলেছেন কেজরিওয়াল

মমতা দিদির দেখানো পথে হেঁটে এবার আবগারি দুর্নীতি মামলায় দিল্লি হাই কোর্টে (Delhi High Court) নিজেই  সওয়াল করতে...

কলকাতা নিয়ে পাকিস্তানের হুমকি: কেন মোদি বললেন না স্ট্রং অ্যাকশন হবে, জবাব দাবি মমতার

দেশের ব্যর্থ স্বরাষ্ট্র মন্ত্রকের কারণে এখনও দেশের মানুষের মনে পহেলগাম হামলার ক্ষত গদগদে। এক বছর না পেরোতেই ফের...

সপ্তাহের শুরুতেই ব্যাহত মেট্রো পরিষেবা! এমজি রোড স্টেশনে ঝাঁপ

সপ্তাহের শুরুর দিনে ব্যাহত মেট্রো (Kolkata metro Service) পরিষেবা। সোমবার সকাল ১১ টা ৩৫ নাগাদ এক যুবক এমজি...

১২৭০ কোটির চুক্তি! অরুণাচলের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ

সরকারি চুক্তি বণ্টন নিয়ে অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী (Arunachal CM) পেমা খাণ্ডুর (Pema Khandu) বিরুদ্ধে অভিযোগের ভিত্তিতে সিবিআই তদন্তের...