Saturday, June 27, 2026

মোদির জন্মদিনে ৭১টি গোলাপ পাঠিয়ে শুভেচ্ছা শেখ হাসিনার

Date:

Share post:

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) ৭১তম জন্মদিন উপলক্ষে ৭১টি লাল গোলাপে আন্তরিক অভিনন্দন ও উষ্ণ শুভেচ্ছা জানালেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা(Sheikh Hassina)। শুক্রবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে গোলাপ ফুলের তোড়া ভারতের প্রধানমন্ত্রীর দফতরে পাঠায় নয়া দিল্লির বাংলাদেশ হাইকমিশন।

ভারতের প্রধানমন্ত্রী কার্যালয় সূত্রে খবর, ১৭ সেপ্টেম্বর থেকে আগামী ৭ অক্টোবর নরেন্দ্র মোদির রাজ্য ও কেন্দ্রীয় সরকারের দায়িত্বভার গ্রহণের ২০ বছর পূর্তি উপলক্ষে রাষ্ট্রীয় ও দলীয় পর্যায়ে ২০ দিনব্যাপী ‘সেবা ও সমর্পণ অভিযান’ শীর্ষক ব্যাপক উন্নয়নমূলক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এই কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার মোদির জন্মদিন উপলক্ষ্যে ভারতে দেড় কোটি কোভিড ভ্যাকসিন দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, যা এখনও পর্যন্ত একদিনে সর্বোচ্চ।

আরও পড়ুন- কলকাতার মামলায় কেন দিল্লিতে তলব? ইডি’র বিরুদ্ধে দিল্লি হাইকোর্টে অভিষেক-রুজিরা

advt 19

 

Related articles

কুণাল-কল্যাণ-মহুয়াদের নীতিগত অবস্থানকে কুর্নিশ জহর সরকারের

দলের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে তৃণমূলের রাজ্যসভার সাংসদ পদ ছাড়ছিলেন প্রাক্তন আমলা জহর সরকার (Jawhar Sarkar)। এবার বিধানসভা নির্বাচনের...

জন্মদিনে রুক্মিণীর জন্য কী বিশেষ বার্তা ‘বাইক অ্যাম্বুল্যান্স দাদা’র!

অভিনেত্রী রুক্মিণী মৈত্রর (Rukmini Maitra) জন্মদিনে সকাল থেকেই অনুগামীদের শুভেচ্ছা বার্তাই ভরে উঠে সোশ্যাল মিডিয়া (Social Media)। তবে...

গ্রেফতার হবেন প্রাক্তন মেয়র? তারাতলা বিপর্যয়ে ফিরহাদ-সহ ২ কাউন্সিলরের বিরুদ্ধে থানায় অভিযোগ

আর কিছুক্ষণের মধ্যেই কি গ্রেফতার হবেন প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিম! তারাতলায় নির্মীয়মাণ গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার আইনি বিপাকে...

যুদ্ধবিরতিতেও থামেনি সংঘাত! ফের মুখোমুখি ইরান-আমেরিকা

যুদ্ধবিরতির পর আবারও মুখোমুখি ইরান-আমেরিকা (Iran-US), বাড়ছে মধ্যপ্রাচ্যের (Middle East)উত্তেজনা। ইরানের (Iran) অভিযোগ, তাদের দক্ষিণ উপকূলের নজরদারি কেন্দ্রগুলিতে...