Friday, April 3, 2026

অভিষেকের হাত ধরে বিজেপি ছেড়ে তৃণমূলে বাবুল সুপ্রিয়

Date:

Share post:

রাজনীতিতে চমক সবসময়। ভবানীপুরের উপনির্বাচনের আগে বড় ধাক্কা বিজেপিতে।শনিবাসরীয় দুপুরে বিজেপি (Bjp) ছেড়ে তৃণমূলে (Tmc) যোগ দিলেন আসানসোলের সাংসদ তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় (Babul Supriyo)। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Bandyopadhyay) উপস্থিতিতে তিনি দলে যোগ দেন তিনি। ছিলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েনও (Derek O’Brian)। তৃণমূলের তরফে টুইটে (Twitte) সেই ছবি পোস্ট করে এ খবর জানানো হয়।

আরও পড়ুন:ভারতের কোচের পদে প্রত‍্যাবর্তন কুম্বলের? উঠে এল লক্ষণেরও নাম

সম্প্রতি কেন্দ্রীয় মন্ত্রিসভার রদবদলে মন্ত্রিত্ব খোয়ান বাবুল। এরপরেই প্রকাশ্যে বিজেপির বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন মোদি মন্ত্রিসভার দুবারের মন্ত্রী। 31 জুলাই রাজনীতি এমনকী, সাংসদ পদ ছাড়ার কথাও বলেন বাবুল। কিন্তু সেই সময় বিজেপির শীর্ষ নেতৃত্ব হস্তক্ষেপে সাংসদ হিসেবে থেকে যান বাবুল সুপ্রিয়। তবে, সম্প্রতি বিজেপির কোনও কর্মসূচিতেই তাঁকে দেখা যায়নি। এদিন ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন বাবুল।

advt 19

 

Related articles

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...