Tuesday, June 23, 2026

নতুন ইভিএম-এই হবে ভবানীপুরে উপনির্বাচন, একাধিকবার হচ্ছে মেশিনের পরীক্ষা

Date:

Share post:

নতুন ইভিএম (EVM) তৈরি রাখা হয়েছিল একুশের বিধানসভা নির্বাচনেই। কিন্তু দরকার পরেনি। এবার ভবানীপুর উপনির্বাচনে (West Bengal By-Poll) সেই নতুন ইভিএমকেই কাজে লাগানো হচ্ছে। দফায় দফায় চলছে মেশিনের পরীক্ষা। ‘মক পোল’ হয়েছে  হাজারটি করে। তা আবার খোলা হবে আগামী সপ্তাহেই। ২১, ২২ ও ২৩ সেপ্টেম্বর পরপর তিনদিন টানা পরীক্ষা। দরকার হলে তারপরেও পরীক্ষা হবে।

আরও পড়ুন: যোগী রাজ্যে তদন্তে গিয়ে আক্রান্ত বাংলার পুলিশ! শুরু রাজনৈতিক টানাপোড়েন

ভবানীপুরের আটটি ওয়ার্ডে বুথ সংখ্যা ২৮৭টি। বুথ পিছু EVM-ও সমসংখ্যক লাগার কথা। রিজার্ভেও বেশ কিছু বাড়তি EVM রাখা থাকবে। সমস্যা হলে, দ্রুত ঠিক করা হবে বা বদলে নতুন ইভিএম যাতে বুথে পাঠিয়ে দেওয়া হয়, তার জন্য আবেদন করে রাখা হয়েছে।

এপ্রসঙ্গে তৃণমূল কংগ্রেসের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের কথায়, “শেষ পর্যন্ত পরীক্ষা ছাড়া আমরা কোনও ইভিএমকেই গ্রহণযোগ্য বলে মনে করছি না।” তিনি আরও বলেন, “সহকর্মীরা যাঁরা এর দায়িত্বে আছেন, তাঁরা প্রত্যেকটা ইউনিট এবং ব্যালট দেখে নেবেন। যতক্ষণ পর্যন্ত না তাঁরা সন্তুষ্ট হচ্ছেন, ততক্ষণ এই মেশিন ভাল করে দেখে নেওয়া হবে।”

advt 19

 

Related articles

মেসি মামলায় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ স্বস্তি বহাল অরূপের, ফের ধাক্কা শতদ্রুর

মেসি মামলায় আপাতত স্বস্তি বহাল রাজ্যের প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাসের(Aroop Biswas)। হাইকোর্টের একক বেঞ্চের রক্ষাকবচ-নির্দেশকে চ্যালেঞ্জ করে...

বিচারপতির দাদা বিজেপি নেতা! বিচারব্যবস্থার উপর আস্থা রাখলেন কল্যাণ, মমতা-মামলায় বড় নির্দেশ হাই কোর্টের

ভবানীপুরের ভোটের ফলকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) চ্যালেঞ্জ মামলায় কেন্দ্রের ইভিএম (EMV), ভিভিপ্যাট (VVPat), CCTV ফুটেজ...

তিস্তা-জলঢাকায় হড়পা বান, উত্তরবঙ্গে জারি রেড অ্যালার্ট

টানা এক সপ্তাহের ভারি বৃষ্টিতে উত্তরবঙ্গের (North Bengal Heavy rainfall) অবস্থা বেশ আশঙ্কাজনক। তিস্তা (Tista) আর জলঢাকা (Jaldhaka)...

মহানগরীতে দুপুরেই আঁধার নামিয়ে তুমুল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি

গত কয়েক দিনের দমবন্ধ করা ভ্যাপসা গরম শেষে ফের কলকাতা (Kolkata) ও পার্শ্ববর্তী এলাকায় ঝেঁপে বৃষ্টি নামল। মঙ্গলবার...