Sunday, March 15, 2026

মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিলেন ক্যাপ্টেন অমরিন্দর সিং, কংগ্রেস নেতাদের বিরুদ্ধে উগরে দিলেন ক্ষোভ

Date:

Share post:

মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিলেন ক্যাপ্টেন অমরিন্দর সিং। ইস্তফা দিয়ে পাঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং জানালেন, রাজনীতিতে সবকিছু দ্রুত বদল হয়। সামনে অনেক রাস্তা খোলা রয়েছে। শনিবার বিকেলে তিনি তাঁর ইস্তফাপত্র জমা দেন রাজ্যপাল বানওয়ারিলাল পুরোহিতের কাছে।

এদিন রাজ্যপালের কাছে পদত্যাগপত্র জমা দেওয়ার পর রাজভবন থেকে বেরিয়ে অমরিন্দর কংগ্রেস নেতাদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে বলেন, “কংগ্রেস প্রেসিডেন্টকে আজ জানিয়ে দিয়েছিলাম, আজই পদত্যাগ করব। কংগ্রেস নেতারা মনে করেন আমার রাজ্য চালানোর ক্ষমতা নেই। এটা খুবই অপমানজনক। ওরা যাকে পছন্দ করেন তাঁকেই মুখ্যমন্ত্রী করুক। এনিয়ে গত ২ মাসে তিনবার কংগ্রেস বিধায়কদের দিল্লিতে ডেকে বৈঠক হল। আমার মনে হয়েছে, আমার যোগ্যতার উপরে হাইকমান্ডের সন্দেহ রয়েছে। তাই খুবই অপমানিত বোধ করেছি।”

আরও পড়ুন-পদ্ম ছেড়ে জোড়া ফুলে বাবুল: রাজনৈতিক তরজা তুঙ্গে

কয়েকমাসের মধ্যেই পাঞ্জাবে বিধানসভার নির্বাচন। তার মধ্যেই অমরিন্দ সিংয়ের পদত্যাগ পাঞ্জাব কংগ্রেসকে ভেঙে দেবে কিনা তা নিয়ে তৈরি হয়েছে জল্পনা। এদিকে, মুখ্যমন্ত্রীর পদ থেকে অমরিন্দরের পদত্যাগের পর কে বসবেন মসনদে তা নিয়ে আপাতত ৩টি নাম উঠে আসছে। সুনীল জাখর, প্রতাপ সিং বাজওয়া ও রভনীত সিং বিট্টু।

উল্লেখ্য, শনিবার কংগ্রেস লেজিসলেটিভ পার্টির মিটিংয়ের আগেই হাইকমান্ড অমরিন্দর সিংকে পদত্যাগ করার নির্দেশ দিয়েছিলেন। আর তারপরেই পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর পদ থেকে সড়ে দাঁড়ালেন ক্যাপ্টেন অমরিন্দর সিং।

advt 19

 

spot_img

Related articles

প্রতিশ্রুতি পূরণ, আজ বড় কাঁছারীতে মন্দির সংলগ্ন নতুন দোকানগুলির চাবি তুলে দেবেন অভিষেক

ভয়াবহ অগ্নিকাণ্ডে শেষ হয়ে গিয়েছিল সব, চোখের সামনে ভস্মীভূত হয়ে যায় দক্ষিণ ২৪ পরগনার বড় কাঁছারী মন্দির সংলগ্ন...

থ্রেট কালচার নিয়ে ফেডারেশনকে আক্রমণে দেব! মামলার সময় কোথায় ছিলেন, পাল্টা প্রশ্ন স্বরূপের 

টলিউডের সিনে টেকনিশিয়ানদের স্বাস্থ্যসাথী কার্ডের নাম নথিভুক্তকরণের দিন ফের উঠে এল থ্রেট কালচার প্রসঙ্গ। ফেডারেশনের সিদ্ধান্তের সমালোচনার পাশাপাশি...

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে উন্নতি, অর্থাগম ও সতর্কতা – ১২ রাশির বিস্তারিত ভবিষ্যৎফল

আজকের দিনে মেষ থেকে মীন—১২টি রাশির জাতকদের জন্য কী ইঙ্গিত দিচ্ছে জ্যোতিষশাস্ত্র? কোথাও সাফল্যের সম্ভাবনা, আবার কোথাও সতর্ক...

‘গম্ভীর-দর্শন’, উৎপল সিনহার কলম

এ যে দৃশ্য দেখি অন্য, এ যে বন্য... এ ভারত সে ভারত নয়। এ এক অন্য ভারতীয় ক্রিকেট দল, অন্যরকম...