Tuesday, June 23, 2026

ভবানীপুর উপনির্বাচনে প্রচারে গিয়ে স্থানীয়দের রোষের মুখে বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়াল

Date:

Share post:

পুজোর আগেই ভবানীপুর উপনির্বাচন। সেইমত জোরকদমে চলছে প্রচার।আজ শনিবার সকাল সকাল চেতলায় প্রচারে নামেন বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়াল। তারপরেই জনতার ক্ষোভের মুখে পড়তে হয় তাঁকে।দ্রব্যমূল্যের দামবৃদ্ধি নিয়ে স্থানীয়দের প্রশ্নের মুখে পড়তে হয় বিজেপি প্রার্থীকে।  শেষমেশ প্রচার না করেই বাড়ি ফিরতে হয় প্রিয়াঙ্কাকে।

আরও পড়ুন:পদ্ম ছেড়ে জোড়া ফুলে বাবুল: রাজনৈতিক তরজা তুঙ্গে

পুজোর আগেই উপনির্বাচনের বাদ্যি বেজেছে। দিনক্ষণও ঠিক হয়ে গিয়েছে। সবদলই তাদের মত করে প্রচার শুরু করেছে। শনিবার চেতলায় সকালে প্রচার সারতে চেতলায় ফিরহাদ হাকিমের ওয়ার্ডে যান বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়াল। স্থানীয়দের বাড়ি বাড়ি গিয়ে প্রচার শুরু করেন তিনি। কিন্তু আচমকাই স্থানীয় মহিলারা তাঁকে ঘিরে ধরেন। গ্যাসের দামবৃদ্ধি থেকে শুরু করে দ্রব্যমূল্যের মূল্যবৃদ্ধি নিয়ে প্রশ্ন তোলেন তাঁরা। এরপরই শুরু হয় বিক্ষোভ। তৃণমূলের পক্ষে স্লোগান তোলেন তাঁরা। তড়িঘড়ি বাড়ি ফিরতে হয় প্রিয়াঙ্কাকে।

advt 19

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...