Tuesday, April 7, 2026

জীবে প্রেম: তুমুল বৃষ্টিতে ট্রাফিক কনস্টেবলের আশ্রয়ে সারমেয়রা

Date:

Share post:

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস মতোই ভোর থেকে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হয়েছে কলকাতাজুড়ে। দফায় দফায় বৃষ্টি হয়েছে দিনভর। রাস্তায় কাজে বেরিয়ে নাকাল হয়েছেন অনেকেই। আর তার মধ্যেই সোশ্যাল মিডিয়ায় একটি ছবি ভাইরাল হয়। ছবিতে দেখা যাচ্ছে নীল সাদা ছাতা মাথায় কর্তব্যরত একজন ট্রাফিক পুলিশ দাঁড়িয়ে রয়েছেন। আর তার সেই ছাতার তলায় আশ্রয় নিয়েছে বেশকিছু পথকুকুর। ছবি ভাইরাল (Viral) হতেই প্রশংসা করেছেন নেটিজেনরা।

এরপরই কলকাতা পুলিশ (Police) নিজেদের ফেসবুক পেজে এই পুলিশকর্মীর পরিচয় প্রকাশ করে। জানানো হয়, “তুমুল বৃষ্টিতে আমাদের এক সহকর্মীর ছাতার তলায় আশ্রয় নিয়েছে গোটা কয়েক সারমেয়। সকলের জ্ঞাতার্থে জানাই, ছবিটি আজ তোলা হয়েছে পার্ক সার্কাস সাতমাথা মোড়ের কাছে, কর্তব্যরত সহকর্মী হলেন কন্সটেবল তরুণ কুমার মণ্ডল, বর্তমানে রয়েছেন ইস্ট ট্রাফিক গার্ডে। তাঁর জন্য রইল শুভেচ্ছা।”

শুধু কলকাতা পুলিশের তরফ থেকেই নয়, তরুণকুমার মণ্ডলকে (Tarun Kumar Mandol) শুভেচ্ছা জানিয়েছেন নেট নাগরিকরাও।

আরও পড়ুন- ‘কারও জন্মদিন থাকায় টিকার বরাদ্দ আটকে ছিল’, প্রধানমন্ত্রীকে কটাক্ষ ফিরহাদের

advt 19

 

 

Related articles

ভোট প্রচারে আজ উত্তরবঙ্গে অভিষেক 

নির্বাচন যত এগিয়ে আসছে ততই প্রচারের ঝাঁঝ বাড়াচ্ছে তৃণমূল কংগ্রেস (TMC)। মঙ্গলবার উত্তরবঙ্গের তিনটি জনসভা করবেন দলের সর্বভারতীয়...

আজ নদিয়ার ৩ প্রার্থীর সমর্থনে জনসভা মমতার, প্রচার করবেন বনগাঁ-হাবরাতেও

বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election) প্রচারে মঙ্গলবার নদিয়া জেলার (Nadia) তিন গুরুত্বপূর্ণ কেন্দ্র চাকদহ, কল্যাণী ও হরিণঘাটার...

আজ থেকে টলিপাড়ায় কর্মবিরতি! সকালে টেকনিশিয়ানস স্টুডিওতে হাজিরার নির্দেশ আর্টিস্টস ফোরামের 

শ্যুটিংয়ে শিল্পীদের নিরাপত্তার দাবিতে মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা করেছে আর্টিস্টস ফোরাম (Artists Forum)। সেইমতো এদিন সকাল দশটায়...

ছিঃ, সত্যজিৎকে অপমান! গেরুয়া শিবিরের ‘অসভ্যতা’র বিরুদ্ধে গর্জে উঠল নেট মাধ্যম 

বাঙালির সংস্কৃতিমনস্কতায় আঘাত হানতে এবার আসরে নামল গেরুয়া শিবির। বিশ্ববরেণ্য অস্কারজয়ী পরিচালক সত্যজিৎ রায় থেকে শুরু করে তাঁর...