Wednesday, June 24, 2026

‘কারও জন্মদিন থাকায় টিকার বরাদ্দ আটকে ছিল’, প্রধানমন্ত্রীকে কটাক্ষ ফিরহাদের

Date:

Share post:

শুক্রবার ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) ৭১ তম জন্মদিন। জন্মদিন পালন ইস্যুতে এবার প্রধানমন্ত্রীকে খোঁচা দিলেন ফিরহাদ হাকিম (Firhad Hakim)। শনিবার টিকাকরণ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে গত ১৩ সেপ্টেম্বর কলকাতা পুরসভায় কোভ্যাক্সিন টিকাকরণ বন্ধ রাখার কথা উঠে আসে। তার উত্তরে ফিরহাদ বলেন, বরাদ্দ কোভ্যাক্সিন না পাওয়ায় বন্ধ রাখতে হচ্ছে ওই টিকা দেওয়ার কাজ। নাম না করে মোদিকে কটাক্ষ করে ফিরহাদ বলেন, ‘কারও জন্মদিন পালনের জন্য টিকার বরাদ্দ আটকে দেওয়া হয়েছিল। কাল তাঁর জন্মদিন কেটে গিয়েছে, তাই আবার টিকা দেওয়া শুরু হয়েছে।’

তবে এখানেই থেমে থাকেননি ফিরহাদ। তিনি বলেন, ‘কারও জন্মদিন পালনে রেকর্ড টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা স্থির করা হয়েছিল। সেই জন্মদিনে লক্ষ্যপূরণ করা হয়েছে বলেই দাবি করা হচ্ছে। কিন্তু কারও জন্মদিন নয়, লক্ষ্য হওয়া উচিত সব মানুষকে টিকা দেওয়া।’

আরও পড়ুন- সোমে দেখা নেত্রীর সঙ্গে, দল চাইলে ভবানীপুরে প্রচারে যাবেন: জানালেন বাবুল

advt 19

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...