Friday, April 3, 2026

গত ৫ মাস হল কথা বন্ধ, কন্ঠস্বর কী হারালেন বাপ্পি লাহিড়ী?

Date:

Share post:

এপ্রিল মাসে করোনা আক্রান্ত হয়েছিলেন। তারপর থেকেই শারীরিক অবস্থার অবনতি ঘটতে থাকে। কথা বলাও বন্ধ হয়ে যায়। তারপর থেকেই বলিউডে গুঞ্জন ওঠে কন্ঠ হারিয়েছেন গায়ক বাপ্পি লাহিড়ী।
বাবার অসুস্থতার খবর পেয়ে কয়েক মাস আগেই লস অ্যাঞ্জেলস থেকে দেশে ফিরেছেন ছেলে বাপ্পা। তারপর আর মার্কিন মুলুকে ফিরে যাননি। বাবার খেয়াল রাখছেন। সম্প্রতি সংবাদমাধ্যমকে বাবার শারীরিক অবস্থা সম্পর্কে বলতে গিয়ে তিনি জানান, ‘বাবা খুবই দুর্বল। ধীরে ধীরে শরীর ঠিক হচ্ছে। তবে ফুসফুসে সংক্রমণ হওয়ায় একেবারে সুস্থ হতে দেরি হচ্ছে। তবে যেটা রটেছে, সেটা মোটেই ঠিক নয়। এই কথা না বলাটা একেবারে চিকিৎসার অংশ। চিকিৎসকই বাবাকে বলেছেন কণ্ঠের বিশ্রাম দিতে। আশা করা যায় দুর্গাপুজোর আগেই বাবা ঠিক হয়ে যাবেন। এমনকী, পুজোর সময় ঋতুপর্ণা সেনগুপ্তর সঙ্গে একটি গানের রেকর্ডিংও রয়েছে বাবার।’

আরও পড়ুন:নতুন ইভিএম-এই হবে ভবানীপুরে উপনির্বাচন, একাধিকবার হচ্ছে মেশিনের পরীক্ষা
আশির দশকের বলিউডে উত্তান হয় বাপ্পি লাহিড়ীর। একের পর এক হিট সঙ্গীতে জনপ্রিয়তার তুঙ্গে উঠেছিলেন বাপ্পি। মিঠুন চক্রবর্তী আর বাপ্পি লাহিড়ীর জুটি তো বলিউডি গানে ইতিহাস রচনা করেছিল। শিল্পীর অসুস্থতার কথা জানতে পেরে তাঁর দ্রুত সুস্থতা কামনা করছেন গায়কের অনুরাগীরা।

advt 19

Related articles

হারের পরেই রাহানের নিশানায় ইডেনের পিচ, ফের শুরু সংঘাত!

ঘরের মাঠে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হারতেই ফের পিচ নিয়ে সংঘাত শুরু সিএবি(CAB)-কেকেআরের(KKR)। ইডেনের (Eden) উইকেট আবারও বিতর্কের কেন্দ্রে।...

মিমিকে হেনস্থা করা তনয় এবার বিজেপিতে! কটাক্ষ তৃণমূলের 

ভোটের মুখে ফের শিরোনামে বনগাঁর তনয় শাস্ত্রী (Tanay Shastri)। অভিনেত্রী মিমি চক্রবর্তীকে (Mimi Chakraborty) মঞ্চ থেকে অপমান করে...

বাইরে থেকে ট্রেনে-বাসে লোক আনা হচ্ছে: সতর্ক করলেন মমতা, শাহের বাংলায় থাকার বাসনাকে তীব্র কটাক্ষ

বাইরে থেকে বাসে-ট্রেনে করে লোক আনা হচ্ছে। প্রশাসনে ইচ্ছাকৃত ভাবে রদবদল ঘটিয়ে অশান্তি পাকানো হচ্ছে। শুক্রবার, দলীয় প্রার্থীদের...

IPL: বিতর্কিত মন্তব্যের জের, ভালো খেলেও শাস্তি পেলেন অভিষেক

ইডেনে ভাল ইনিংস খেলেও শাস্তি পেলেন সানরাইজার্সের(SRH) ক্রিকেটার অভিষেক শর্মা(Avisek Sharma)। কেকেআরের(KKR) বিরুদ্ধে ম্যাচে বিতর্কিত মন্তব্য করেন অভিষেক।...