Friday, April 3, 2026

এবার কংগ্রেস ছাড়তে চলেছেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং!

Date:

Share post:

আজই কংগ্রেস ছাড়ছেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং? সূত্র মারফত জানা যাচ্ছে যে আজকেই দল ছাড়তে চলেছেন অমরিন্দর সিং। জানা গিয়েছে, শনিবার কংগ্রেস লেজিসলেটিভ পার্টির মিটিংয়ের আগে হাইকমান্ড অমরিন্দর সিংকে পদত্যাগ করার নির্দেশ দিয়েছে।

শনিবার সকালেই অমরিন্দর সিং সোনিয়া গান্ধীর সঙ্গে কথা বলেছেন বলে খবর। পাঞ্জাবের মুখ্যমন্ত্রী জানিয়েছেন, এই অপমানের পরে তাঁর পক্ষে দলে থাকা সম্ভব নয়। শোনা যাচ্ছে শনিবার সকালে সোনিয়া গান্ধী ফোন করে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিংকে দলের ইচ্ছা জানিয়ে দেন। খুব শীঘ্রই অমরিন্দর মুখ্যমন্ত্রী পদ থেকে তাঁর পদত্যাগপত্র জমা দিতে চলেছেন বলে খবর।

আরও পড়ুন: অভিষেকের হাত ধরে বিজেপি ছেড়ে তৃণমূলে বাবুল সুপ্রিয়

বিধায়কদের তরফে নতুন একটি চিঠি পাওয়ার পর AICC শনিবার বিকেলে কংগ্রেস সংসদীয় দলের বৈঠক ডেকেছে। সূত্রের খবর, অমরিন্দর সিংয়ের একদা সহযোগী এবং পাঞ্জাব কংগ্রেসের সভাপতি সুনীল জাখার মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন। জানা গিয়েছে, শনিবার অর্থাৎ আজ  শুধুমাত্র অমরিন্দরের পদত্যাগের জন্যই এই সভা হতে চলেছে।

advt 19

 

Related articles

ব্যক্তিগত কাজে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ টলিউড পরিচালক উৎসব মুখোপাধ্যায়! 

বৃহস্পতিবার দুপুরের শেষ কথা হয়েছিল স্ত্রীর সঙ্গে, ব্যাংকের কাজে বেরিয়েছিলেন পরিচালক উৎসব মুখোপাধ্যায় (Utsav Mukherjee)। তারপর থেকে কেটে...

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...