Monday, April 6, 2026

উত্তরাখণ্ডে বড় ঘোষণা কেজরির, সরকার গড়লে ৬ মাসে ১ লক্ষ চাকরি প্রতিশ্রুতি

Date:

Share post:

উত্তরাখণ্ড(Uttarakhand) বিধানসভা নির্বাচনকে নজরে দেখে রবিবার বড় ঘোষণা করলো আম আদমি পার্টি। এদিন দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির(Aam Aadmi Party) প্রধান অরবিন্দ কেজরিওয়াল(Arvind Kejriwal) জানিয়ে দিলেন উত্তরাখণ্ড বিধানসভা নির্বাচনে সরকার গঠন করলে ৬ মাসের মধ্যে এক লক্ষ সরকারি চাকরি দেওয়া হবে। শুধু তাই নয় যতদিন চাকরি মিলবে না ততদিন পর্যন্ত ৫ হাজার টাকা করে ভাতা দেওয়া হবে বলে ঘোষণা করেন তিনি। পাশাপাশি উত্তরাখণ্ডের বাসিন্দাদের চাকরিতে ৮০% সংরক্ষণ দেওয়ার ঘোষণা করেন তিনি।

আরও পড়ুন:দেখা হলে বর্ণপরিচয় উপহার দেব, দিলীপ ঘোষকে কটাক্ষ বাবুলের

রবিবার সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে উত্তরাখান্ড প্রসঙ্গে বিরোধীদের এক হাত নিয়ে কেজরিওয়াল বলেন, ২১ বছর হয়ে গেল অথচ এই ২১ বছরে উত্তরাখণ্ডের দুর্দশা বেড়েছে বৈ কমেনি। পাহাড় জঙ্গল সব লুঠ করা হয়েছে। এই ২১ বছরের দুর্দশা ২১ মাসে ঠিক করার পরিকল্পনা করা হচ্ছে। উত্তরাখণ্ডের সাধারন মানুষকে সঙ্গে নিয়ে এই পরিকল্পনা তৈরি করা হবে। পাশাপাশি দিল্লি প্রসঙ্গ তুলে তিনি বলেন বর্তমানে দিল্লিতে ৭৩ শতাংশ মানুষ বিনামূল্যে বিদ্যুৎ পরিষেবা পায়। এই রাজ্য সরকার গঠন হলে আমরা ২৪ ঘন্টা বিদ্যুৎ ও ৩০০ মিনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ দেব। একইসঙ্গে তিনি জানান আসন্ন বিধানসভা নির্বাচনে এখানে আপ সরকার গঠিত হলে ৬ মাসের মধ্যে এক লক্ষ সরকারি চাকরির ব্যবস্থা করা হবে। চাকরিতে উত্তরাখণ্ডের মানুষের জন্য ৮০ শতাংশ সংরক্ষণের ব্যবস্থা করা হবে। চাকরি না পাওয়া পর্যন্ত বেকার যুবক যুবতীদের প্রতি মাসে পাঁচ হাজার টাকা করে ভাতা দেবে সরকার।

advt 19

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...