Friday, June 26, 2026

ফের ধাক্কা খেল শেয়ারবাজার, ৫২৪ পয়েন্ট নামল সেনসেক্স

Date:

Share post:

🔹সেনসেক্স ৫৮,৪৯০.৯৩ (⬇️ -০.৮৯%)

🔹নিফটি ১৭,৩৯৬.৯০ (⬇️ -১.০৭%)

দেশজুড়ে বাড়তে থাকা করোনা পরিস্থিতির মাঝেও অর্থনীতিকে আশার আলো দেখিয়ে ৫৯ হাজারের গণ্ডি পেরিয়ে রেকর্ড গড়েছে শেয়ারবাজার। তবে সে সুখের সময় দীর্ঘস্থায়ী হয়নি। সোমবার ফের ধাক্কা খেল দালাল স্ট্রীট। এদিন বাজার বন্ধ হওয়ার পর দেখা গেল এদিন ৫২৪ পয়েন্ট নেমেছে সেনসেক্সের সূচক। একই রকমভাবে পতন ঘটেছে নিফটিও। যদিও এই পরিস্থিতি সামলে শেয়ারবাজার ফের ঘুরে দাঁড়াবে বলে আশা রাখছেন বিশেষজ্ঞরা।

আরও পড়ুন:আচমকা পদ থেকে সরানো হল দিলীপকে, বিজেপির নয়া রাজ্য সভাপতি সুকান্ত

এদিনের বাজার রিপোর্ট অনুযায়ী, বিএসই সেনসেক্স (BSE Sensex) -৫২৪.৯৬ পয়েন্ট বা -০.৮৯ শতাংশ নেমে দাঁড়িয়েছে ৫৮,৪৯০.৯৩। এনএসই নিফটি (NSE Nifty) -১৮৮.২৫ পয়েন্ট বা -১.০৭ শতাংশ নেমে হয়েছে ১৭,৩৯৬.৯০। যদিও টানা কয়েক দিনে যেভাবে শেয়ারবাজারের বৃদ্ধি হয়েছে তারপর এই ধাক্কা সামাল দিয়ে বাজার ফের ঘুরে দাঁড়াবে বলেই মনে করছেন বিনিয়োগকারীরা।

advt 19

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...