Friday, June 26, 2026

আচমকা পদ থেকে সরানো হল দিলীপকে, বিজেপির নয়া রাজ্য সভাপতি সুকান্ত

Date:

Share post:

বাবুল সুপ্রিয়র ধাক্কা সহ্য করতে না পেরে শেষ পর্যন্ত দিলীপ ঘোষকে (Dilip Ghosh) টার্গেট করল বিজেপি (Bjp)। কেন্দ্রীয় নেতৃত্বে নির্দেশে রাজ্য সভাপতির পদ থেকে সরানো হল তাঁকে। তাঁর জায়গায় বিজেপির নতুন রাজ্য সভাপতি হলেন রাজনীতিতে তুলনামূলকভাবে কম পরিচিত মুখ বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার (Sukanta Majumder)। দিলীপ ঘোষকে সর্বভারতীয় সহ-সভাপতি পদ দেওয়া হয়েছে। এই পদে বিজেপির একাধিক নেতা রয়েছেন।

জল্পনা ছিল হয়তো রাজ্য সভাপতির পদ থেকে সরানো হবে দিলীপ ঘোষকে। কারণ, রাজ্য বিজেপির (Bjp) শীর্ষ নেতৃত্বের ভাঙনে অস্বস্তিতে পড়েছে গেরুয়া শিবির। বাবুল সুপ্রিয়র তৃণমূলে যোগদান সেই অস্বস্তিকে কয়েকগুণ বাড়িয়ে দেয়। এ বিষয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে কেন্দ্রীয় নেতৃত্বের কোর্টেই বল ঠেলেন দিলীপ। সোমবার সন্ধ্যায় জেপি নাড্ডার (Jp Nadda) তরফ থেকে চিঠি দিয়ে জানানো হয় বিজেপির নতুন রাজ্য সভাপতি হলেন সুকান্ত মজুমদার। দিলীপ ঘোষের মতোই সুকান্ত মজুমদার আরএসএসের সক্রিয় সদস্য ছিলেন। রাজনীতিতে তিনি খুব একটা পরিচিত মুখ নন। যদিও এবার বালুরঘাট থেকে বিজেপি সাংসদ হিসেবে নির্বাচিত হয়েছেন তিনি।

রাজনৈতিক মহলের মতে, ২০২১-এ নির্বাচনের ফলাফল অনুযায়ী, একমাত্র উত্তরবঙ্গে কিছুটা জমি পেয়েছে পদ্ম শিবির সেখানেই সেখানকার সংসদকে রাজ্য সভাপতি করা হয়েছে। নতুন রাজ্য সভাপতিকে অভিনন্দন জানিয়েছেন দিলীপ ঘোষ।

আরও পড়ুন- ত্রিপুরায় পা রেখেই IO-কে ফোন, কুণালকে খোয়াই থানায় না আসার আবেদন আধিকারিকের advt 19

 

Related articles

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...

এবার কি বাংলাতেও ইউসিসি? চলতি অধিবেশনেই বিধানসভায় আসতে পারে বিল

উত্তরাখণ্ড, গুজরাত এবং অসমের পথ ধরে এবার পশ্চিমবঙ্গেও অভিন্ন দেওয়ানি আইন বা ইউনিফর্ম সিভিল কোড (ইউসিসি) কার্যকর করার...