Friday, June 26, 2026

ত্রিপুরায় পা রেখেই IO-কে ফোন, কুণালকে খোয়াই থানায় না আসার আবেদন আধিকারিকের

Date:

Share post:

“খোয়াই থানায় আসার প্রয়োজন নেই।” পরিবর্তে সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগ সংক্রান্ত মামলায় আগামীকাল দুপুর ১২টা নাগাদ আগরতলাতে NCC থানায় আসছেন পুলিশ আধিকারিকরা। সেখানেই কুণাল ঘোষের(Kunal Ghosh) সঙ্গে এ বিষয়ে কথা বলবেন তারা। সোমবার সন্ধ্যায় আগরতলা(Agartala) পা রাখার পর খোয়াই থানার আইও-কে ফোন ও কথোপকথনের নির্যাস টুইট করে প্রকাশ্যে আনেন কুণাল ঘোষ। পাশাপাশি তিনি আরো জানান, আমি কিন্তু খোয়াই যেতে তৈরিই ছিলাম।

সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে কুণাল ঘোষ সহ ছয়জনের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করেছিল খোয়াই থানার পুলিশ। সেই অনুযায়ী আগামী ১০ দিনের মধ্যে খোয়াই থানায় হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। পুলিশের তলবে সাড়া দিয়ে সোমবারই ত্রিপুরা পৌঁছেছেন কুণাল ঘোষ। আগরতলা থেকেই খোয়াই থানার আইও-কে ফোন করেন তিনি। এবং জানান মঙ্গলবার সকাল ১১টা নাগাদ খোয়াই থানায় উপস্থিত হবেন তিনি। এরপরই পাল্টা পুলিশ আধিকারিক জানিয়ে দেন, “আপনাকে কাল খোয়াই অবধি আসতে হবে না। কাল ১২টায় আগরতলাতে NCC থানায় আমরা যাব। ওখানেই কথা হবে।”

আরও পড়ুন:সাগরদ্বীপে মিনি টর্নেডোর দাপটে তছনছ গোটা এলাকা

এর পাশাপাশি বিমানবন্দরে পা রাখার পর আগামী ২২ সেপ্টেম্বর অভিষেকের মিছিল প্রসঙ্গে সংবাদমাধ্যমের মুখোমুখি হয় কুণাল ঘোষ বলেন, “আদালতের প্রতি আমাদের পূর্ণ আস্থা রয়েছে। ওরা নানা অজুহাত দেখিয়ে মিছিল বাতিল করার চেষ্টা চালাচ্ছে। বিজেপির রেল আবার বিজেপির রেল ধর্মঘট! এসব করে কিছু হবে না। আদালতের প্রতি ভরসা রয়েছে আমাদের আর অভিষেক বন্দ্যোপাধ্যায় পরশুদিন আসছেন। পাশাপাশি বিজেপির বহিরাগত তত্ত্ব প্রসঙ্গে কুণাল ঘোষ বলেন, পশ্চিমবঙ্গে নির্বাচনের আগে কোন কেন্দ্রীয় নেতা তো বাদ ছিল না বাংলায় আসতে। আর ত্রিপুরাতেই হবে তৃণমূল সংগঠন তৈরি করছে সেখানে সিনিয়র নেতৃত্বরা তো আসবেন তাদের অভিজ্ঞতার ভাগ করে নিতে। সুতরাং বিজেপির এইসব অবান্তর কথার কোনও মানে হয় না।

advt 19

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...