Friday, June 26, 2026

পর্ন-মামলায় ব্যক্তিগত বন্ডে জামিন পেলেন রাজ কুন্দ্রা

Date:

Share post:

জামিন পেলেন রাজ কুন্দ্রা (Raj Kundra)। পর্ন-মামলায় ব্যক্তিগত ৫০০০০ টাকার বন্ডে জামিন পান রাজ ও তাঁর আইটি কোম্পানির প্রধান রায়ান থর্প (Ryan Thorpe)। শনিবার, মহারাষ্ট্র আদালতে জামিন আবেদন করেন রাজের আইনজীবী। তাঁর যুক্তি ছিল, রাজকে ফাঁসানো হচ্ছে। পর্নোগ্রাফি মামলায় রাজের বিরুদ্ধে পুলিশের কাছে কোনও প্রমাণ  নেই।

সম্প্রতি রাজের বিরুদ্ধে আদালতে ১৫০০ পাতার চার্জশিট জমা দেয় করে মুম্বই পুলিশ (Police)। সেই চার্জশিটে রাজের ‘হটশটস’ (Hotshots) ও ‘বলিফেম'(Bollyfame) কোম্পানির নানা তথ্য রয়েছে বলে সূত্রের খবর। চার্জশিটে শিল্পা শেট্টির (Shilpa Shetty) বিবৃতিও আছে। তিনি অবশ্য রাজের ব্যবসা সম্পর্কে কিছুই জানতেন না বলে দাবি করেছেন।

জামিনের পর এদিন রাজের আইনজীবী নিরঞ্জন মুন্ডের্গি জানান, ইতিমধ্যেই পুলিশের তদন্ত শেষ হয়েছে। চার্জশিটও জমা দেওয়া হয়েছে। চার্জশিটে রাজের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তাতে সবচেয়ে বেশি সাত বছরের কারাদণ্ড হতে পারে।

আরও পড়ুন- মমতার বাংলাকে পুজো উপহার হাসিনার, রাজ্যে আসছে ২০৮০ মেট্রিক টন পদ্মার ইলিশ

জোর করে পর্নোগ্রাফির শ্যুট এবং অ্যাপের মাধ্যমে তা ছড়িয়ে দেওয়ার অভিযোগ ওঠে রাজ কুন্দ্রার বিরুদ্ধে। জুলাইয়ে তাঁর মুম্বইয়ের বাড়ি থেকেই তাঁকে গ্রেফতার করে পুলিশ। রাজের পাশে দাঁড়াননি তাঁর অভিনেত্রী স্ত্রী শিল্পা শেট্টি। বলিউডে গুঞ্জন, এই ঘটনায় রাজের নাম জড়ানোয় শিল্পা ও রাজের সম্পর্কে না কি চিড় ধরেছে। এখন জামিনের পর এই সম্পর্কের সমীকরণ বদলায় কি না সেটাও দেখার।

advt 19

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...