Monday, April 6, 2026

আগেই ছেড়েছেন কেন্দ্রীয় নিরাপত্তা, স্বরাষ্ট্রমন্ত্রকের চিঠি প্রসঙ্গে মন্তব্য বাবুলের

Date:

Share post:

আগেই চিঠি দিয়ে কেন্দ্রীয় নিরাপত্তা ছেড়েছেন। তাঁর নিরাপত্তা তুলে নেওয়া হল- এই বিবৃতি দিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে কেন্দ্রীয় সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Bandopadhyay) সঙ্গে নবান্নে সাক্ষাৎ করে বেরিয়ে জানালেন বাবুল সুপ্রিয় (Babul Supriyo)। সোমবার, দুপুর ২.১০ নাগাদ নবান্নে যান বাবুল। নিজেই গাড়ি চালিয়ে পৌঁছে যান তিনি। সঙ্গে ছিলেন রাজ্যসভার দলনেতা ডেরেক ও ‘ব্রায়েন (Derek O’Brian)। আধঘণ্টা কথা হয় মুখ্যমন্ত্রীর সঙ্গে। বৈঠকে ছিলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ও (Abhishek Bandyopadhyay)।

নবান্ন থেকে বেরনোর মুখে সাংবাদিকদের মুখোমুখি হন বিজেপি ছেড়ে আসা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী। গলায় জড়ানো কাঁথা কাজের উত্তরীয়। গাড়ির স্টিয়ারিংয়ে হাত রেখেই কথা বলেন সাংবাদিকদের সঙ্গে। রবিবারই কেন্দ্রীয় সরকার প্রেস বিবৃতি দিয়ে জানিয়েছে, বাবুল সুপ্রিয়র জেড ক্যাটেগরি নিরাপত্তা তুলে নেওয়া হল। এই প্রসঙ্গে নিজের মোবাইলে একটি চিঠি দেখান বাবুল। বলেন, “৩ অগাস্ট স্বরাষ্ট্রমন্ত্রককে চিঠি লিখে আমার নিরাপত্তা তুলে নিতে বলেছিলাম। তারপর যতবার কলকাতা যাতায়াত করেছি, কোনও নিরাপত্তা ছাড়াই করেছি। ফলে নিরাপত্তা তুলে নেওয়ার চিঠি আপাতত অবান্তর। প্রায় এক মাস ধরে আমার কোনও নিরাপত্তা নেই”।

আরও পড়ুন:অভিষেকের পদযাত্রায় বাধা: ত্রিপুরা সরকারকে অবস্থান জানানোর নির্দেশ হাইকোর্টের

প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী জানান, “মঙ্গলবার দিল্লি যাব। লোকসভার অধ্যক্ষের সময় চেয়েছি। উনি সময় দিলে বুধবার দেখা করব। কোনওরকম হ্যাঙ্কিপ্যাঙ্কি না করে বুধবারই আসানসোলের সাংসদ পদ থেকে পদত্যাগ করব”। এর আগে শনিবার সাংবাদিক বৈঠকেও সাংসদ পদ থেকে ইস্তফার দেওয়ার সিদ্ধান্তের কথা জানান বাবুল।

advt 19

 

Related articles

প্রয়াত প্রবীণ হৃদরোগ বিশেষজ্ঞ: শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর

পূর্ব ভারতের চিকিৎসা জগতের এক মহীরুহের পতন। রবিবার দক্ষিণ কলকাতার বালিগঞ্জ প্লেসের বাসভবনে ১০৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস...

সোমে ঝোড়ো হাওয়া, হালকা বৃষ্টি: মঙ্গল থেকে আবহাওয়ার অবনতি

নতুন করে নিম্নচাপ অক্ষরেখার কারণে ফের একবার দুর্যোগের কবলে গোটা বাংলা। তেলেঙ্গানা থেকে ছত্তিশগড় পর্যন্ত নিম্নচাপ প্রসারিত থাকলেও...

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...

সোমে মতুয়া গড়ে মমতা: পূর্ব বর্ধমান, নদিয়ার প্রার্থীদের সমর্থনে প্রচার

নির্বাচনী প্রচার পর্বে মালদহ, মুর্শিদাবাদের পরে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর...