Saturday, April 4, 2026

অপসারিত হওয়ার পরও নেত্রী বলছেন তৃণমূলেই আছি!

Date:

Share post:

জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষর পদ থেকে অপসারিত হওয়ার পর মুখ খুললেন আলিপুরদুয়ারের এক নেত্রী। ওই নেত্রী দলে ফিরতে চান, কিন্তু গুরুত্ব দিচ্ছে না তৃণমূল নেতৃত্ব।অপসারিত আলিপুরদুয়ার জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ পদ্মা রায়ের দাবি, বিজেপির পতাকা কখনও হাতে নিইনি। বরং জেলা পরিষদের সভাধিপতি আটঘাট বেঁধেই আমার বিরুদ্ধে অনাস্থা আনেন।

আরও পড়ুন- লকডাউনের মধ্যেও দেশজুড়ে রেকর্ডসংখ্যক সড়ক দুর্ঘটনা ও পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে

বিজেপি যোগের অভিযোগে আলিপুরদুয়ার জেলা পরিষদের সদস্য ও পূর্ত কর্মাধ্যক্ষ পদ্মা রায়কে সম্প্রতি সরিয়ে দেয় তৃণমূল। পদ হারানোর পর, অপসারিত নেত্রীর দাবি তিনি তৃণমূলেই আছেন। তার দাবি , সভাধিপতির নির্দেশেই জেলা পরিষদের বিভিন্ন বৈঠকে আমাকে ডাকা হয়নি। জেলা পরিষদের বেনিয়ম টেন্ডার প্রক্রিয়া আটকে দেওয়া সহ বহু ক্ষেত্রেই বাধা হয়ে দাঁড়িয়েছি।

বিধানসভা ভোটের আগে জেলা পরিষদের মেন্টর ও প্রাক্তন জেলা তৃণমূল সভাপতি মোহন শর্মা বিজেপিতে যোগ দেন। মোহন শর্মার ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ওই নেত্রী, বিজেপির সঙ্গে যোগ রেখে চলেছেন বলে অভিযোগ তৃণমূলের।

আলিপুরদুয়ার তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান মৃদুল গোস্বামী বলেছেন,যিনি নির্বাচনের আগে দলকে বিপদে ফেলে বিজেপিতে যান, তিনি তৃণমূল কংগ্রেসে থাকতে পারেন না। সঠিক কারণেই তাঁর বিরুদ্ধে অনাস্থা আনা হয়েছে। পদ হারিয়ে আপাতত গৃহবন্দি কালচিনি এলাকার জেলা পরিষদ সদস্য।

 

advt 19

 

Related articles

পাঁচ সপ্তাহের যুদ্ধে প্রথমবার: মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করে ভিডিও প্রকাশ ইরানের

ইরানের উপর ইজরায়েল ও আমেরিকার যৌথ হামলা পরিস্থিতিতে মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের একাধিক দাবি আগে ইরান করেছে। তবে যুদ্ধবিমান...

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...