Wednesday, June 24, 2026

লকডাউনের মধ্যেও দেশজুড়ে রেকর্ডসংখ্যক সড়ক দুর্ঘটনা ও পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে

Date:

Share post:

সম্প্রতি ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর রিপোর্ট (National Crime Records Bureau) প্রকাশিত হয়েছে এই কেন্দ্রীয় সরকারি সংস্থা নথিভূক্ত পরিসংখ্যান (Recorded Data) অনুযায়ী, ২০২০সালে সড়ক দুর্ঘটনা অর্থাৎ হিট অ্যান্ড রানের (Hit & Run) পরিসংখ্যান ৪১ হাজার ১৯৬। ২০১৯-এ ৪৭ হাজার ৫০৪ এবং ২০১৮ তে ৪৭ হাজার ২৮। বেপরোয়া গতির কারণে দুর্ঘটনার সংখ্যা ২০২০-তে ১ লক্ষ ৩০ হাজার। ২০১৯-এ ১ লক্ষ ৬০ হাজার এবং ২০১৮-তে ১ লক্ষ ৬৬ হাজার। গত তিন বছরে ভারতে দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৩ লক্ষ ৯২ হাজার মানুষের। ২০২০তে সেই সংখ্যা ১ লক্ষ ২০ হাজার, ২০১৯-এ এই সংখ্যা ছিল ১ লক্ষ ৩৬ হাজার ও ২০১৮-তে ১ লক্ষ ৩৫ হাজার। এছাড়া হিট অ্যান্ড রানের ঘটনা তিন বছরে ঘটেছে ১ লক্ষ ৩৫ হাজার।

২০২০-র শুরুর দিকেই দেশজুড়ে করোনা পরিস্থিতির জেরে লকডাউন ঘোষণা করা হয়।

সেসময় সারাদেশেই যান চলাচল নিয়ন্ত্রিত। পরে লকডাউন উঠে গেলেও রাস্তায় যানবাহন বা পথচলতি মানুষের ভিড় খুব একটা ছিল না। তা সত্ত্বেও ওই বছরেই রেকর্ডসংখ্যক পথদুর্ঘটনা ও মানুষের মৃত্যু হয়েছে।ট্রাফিক সংক্রান্ত বিভিন্ন সতর্কতা নেওয়া সত্ত্বেও লাভ হয়নি। বেপরোয়া গতির শিকার হন কয়েক হাজার মানুষ। সাম্প্রতিক তথ্য অনুযায়ী, শুধুমাত্র ২০২০ সালে ভারতে পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ১ লক্ষ ২০ হাজার মানুষের। অর্থাৎ গড়ে হিসেব ধরলে রোজ অন্তত ৩২৮ জন দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন।

advt 19

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...