Wednesday, April 1, 2026

দিলীপ ঘোষ নিজেই একটি ব্র্যান্ড, তাঁর আদর্শকে পাথেয় করেই চলতে চাই: সুকান্ত

Date:

Share post:

সোমবার সন্ধ্যায় আচমকা মেয়াদ শেষের আগেই বিজেপি (BJP) রাজ্য সভাপতি পদ থেকে সরিয়ে দেওয়া হয় দিলীপ ঘোষকে (Dilip Ghosh). দায়িত্ব দেওয়া হয় বালুরঘাটের সাংসদ (Balurghat MP) সুকান্ত মজুমদারকে (Sukanta Majumder)। আর নতুন দায়িত্ব পাওয়ার পরই আজ, মঙ্গলবার সকাল সকাল কলকাতায় চলে আসেন বিজেপির নতুন রাজ্য সভাপতি। এদিন শুরুতেই রাজ্য বিজেপির সদর দফতর মুরলীধর সেন লেনে নতুন সভাপতিকে উষ্ণ অভ্যর্থনা ও সংবর্ধনা দেওয়া হয় নেতা-কর্মীদের পক্ষ থেকে। নতুন সভাপতিকে বরণ করে নেন সদ্যপ্রাক্তন দিলীপ ঘোষ।
সুকান্ত মজুমদারকে পদ্মফুল, কলম, মালা দিয়ে স্বাগত জানান দিলীপবাবু। তিনি বলেন ”শিক্ষক মানুষ, তাই পেন দিলাম আপনাকে।”

দিলীপ ঘোষ ছাড়াও এই সংবর্ধনা অনুষ্ঠানে ছিলেন অনির্বাণ গঙ্গোপাধ্যায়, তথাগত রায়, রাহুল সিনহা, রুপা গঙ্গোপাধ্যায়, শমীক ভট্টাচার্য, জয়প্রকাশ মজুমদার, অগ্নিমিত্রা পল, অশোক দিন্দা সহ আরও অনেকে।

এদিন সুকান্ত মজুমদার বলেন, ”দিলীপদার থেকে লড়াই শিখেছি। তাঁর আদর্শকে সামনে রেখে, সকলের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে চলব। দিলীপ ঘোষ নিজে এক ব্র্যান্ড তাঁর বিকল্প কেউ নেই। তিনি রাজ্যের সফলতম সভাপতি। রোজ সকাল সকাল দিলীপদার চায়ে পে চর্চা চলবে। দিলীপদার পরামর্শ নিয়েই রাজ্য আগামীদিনে চলবো।”

আরও পড়ুন- এখনও জল জমে আছে টিকিয়াপাড়া-কলকাতা কারশেডে, বাতিল একগুচ্ছ দূরপাল্লার ট্রেন

এদিন যাঁরা স দল ছেড়ে চলে যাচ্ছেন। তাঁদেরকেও বার্তা দিয়েছেন নতুন রাজ্য সভাপতি। তাঁর কথায়, ”আমাদের কিছু নেতা হয়ত এদিক-ওদিক করছেন। তবে নেতা গেলে আদর্শ যায় না। আদর্শ বিজেপির সঙ্গে আছে। কেউ যদি অন্য দলে চলে গিয়ে ভাবে, বিজেপিকে শেষ করে দেব, তা হয় না। তারাই অস্তিত্ব হারাবে।”

 

advt 19

 

 

Related articles

আর দু-এক টাকা নয়, বুধবার থেকেই এক লাফে ২১৮ টাকা বাড়ছে বাণিজ্যিক গ্যাসের দাম

প্রতিদিন সবার অলক্ষ্যে দু-এক টাকা করে বাড়ছিল দাম। তবে আর কোনও রাখ-ঢাক নয়। এবার বাণিজ্যিক গ্যাসের (commercial LPG)...

নির্বাচনী কাজের প্রবল চাপ, অবসাদে বিষ খেয়ে আত্মহত্যা AERO-র 

ভোটের মুখে ফের এক সরকারি কর্মীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল শহরে। মৃতার নাম মালবিকা রায়...

ভোটকর্মী নিগ্রহ-কাণ্ড: কড়া পদক্ষেপ কমিশনের, সাসপেন্ড হাঁসখালির বিডিও

ভোটকর্মীকে মারধর এবং নির্বাচন বিধি লঙ্ঘনের অভিযোগে কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। নদিয়ার হাঁসখালির বিডিও সায়ন্তন ভট্টাচার্যকে সাসপেন্ড...

শিক্ষকদের বকেয়া ডিএ মেটাতে তৎপর অর্থ দফতর: বুধবার জরুরি বৈঠক

এপ্রিলের মধ্যেই বকেয়া ডিএ কর্মীদের নির্দিষ্ট নিয়মে মিটিয়ে দেওয়া নিয়ে যে সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছিল, তাতে একের পর...