Wednesday, March 18, 2026

এবার রাশিয়ার বিশ্ববিদ্যালয়ে বন্দুকবাজের হামলা, নিহত ৮ আহত ৬

Date:

Share post:

সোমবার সকালেই সাইবেরিয়ার পার্ম বিশ্ববিদ্যালয়ে হামলা চালায় এক বন্দুকবাজ। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভিতরে ঢুকেই পড়ুয়াদের লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে ওই বন্দুকবাজ। এই হামলায় ৮ জনের মৃত্যু হয়েছে। জখম হয়েছেন বেশ কয়েকজন। আহতদের মধ্যে অনেকেরই অবস্থা আশঙ্কাজনক। তাই মৃতের সংখ্যা বাড়তে পারে বলে পুলিশের আশঙ্কা।

সকাল ১১টা নাগাদ আচমকাই বছর আঠারোর ওই বন্দুকবাজ বিশ্ববিদ্যালয় চত্বরে ঢুকে পড়ে। এরপরেই পড়ুয়াদের লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে। প্রাণ বাঁচাতে শিক্ষক ও পড়ুয়ারা ক্লাসরুমের ভিতরে ঢুকে পড়ে। ভিতর থেকে বন্ধ করে-দেওয়া ক্লাসরুমেও ঢোকার চেষ্টা করে ওই বন্দুকবাজ। ভয়ে পেয়ে বেশ কিছু পড়ুয়া জানলা দিয়েও ঝাঁপ দেয়।

রাশিয়ার সংবাদমাধ্যম জানিয়েছে, পুলিশ ওই বন্দুকবাজকে আটক করেছে। তাঁর কাছ থেকে একটি বন্দুক উদ্ধার করা হয়েছে। অভিযুক্তের পরিচয় এখনও জানা না গেলেও তাঁর বয়স ১৮ থেকে ২০ বছরের মধ্যে বলেই পুলিশের অনুমান। ভিডিওতে দেখা গিয়েছে, রাস্তার ধারে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে পড়ুয়ারা। তাদের সাহায্য করছে বাকি পড়ুয়ারা। অন্য একটি ভিডিওতে দেখা যাচ্ছে, গুলির শব্দ শুনতেই পড়ুয়ারা জানলা খুলে সেখান থেকে ঝাঁপ দিচ্ছে। কেন হামলা তার কারণ জানা যায়নি।

আরও পড়ুন- “এবার আমার পাঠানো বর্ণপরিচয় ওনার কাজে আসবে”, দিলীপকে ফের খোঁচা বাবুলের

advt 19

 

spot_img

Related articles

ভোটের আসরে সন্তান-স্ত্রী-ভাই: শহর থেকে জেলায় তৃণমূল প্রার্থী পরিবারের সদস্যরা

রাজনীতিতে পরিবারবাদ কোনও নতুন তত্ত্ব নয়। বিধানসভা কেন্দ্র তো বটেই, অন্য কেন্দ্র দখল করতেও অনেক সময় একই পরিবারের...

ক্রমশ পিছোচ্ছে সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ! যাচাই শেষ ২১ লক্ষ

পূর্ণাঙ্গ তালিকা বলে যে ভোটার তালিকা প্রকাশ করেছে জাতীয় নির্বাচন কমিশন, প্রায় তত সংখ্যক রাজ্যের মানুষ এখনও বিচারাধীন।...

তালিকা প্রকাশ হতেই রাজ্যজুড়ে শুরু দেওয়াল লিখন, মুখ্যমন্ত্রীর কেন্দ্র থেকে জেলায় প্রচারে তৃণমূল

প্রার্থীতালিকা ঘোষণার পরেই ঘাসফুল শিবিরের উৎসাহ এখন তুঙ্গে। প্রার্থী হতে পারেন এমন আঁচ পেয়ে অনেক জায়গায় আগেই দেওয়াল...

হুকো সাজানোর জন্য লোক নিয়োগ! ধোনির অজানা কীর্তি ফাঁস সিএসকে সতীর্থের

মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) হুকো প্রীতি অনেকেরই জানা। ভারতীয় ক্রিকেটে হুঁকোপ্রীতির জন্য ধোনি কিন্তু বেশ পরিচিত। এই...