Saturday, April 4, 2026

আইপিএলে ফের করোনার থাবা, করোনায় আক্রান্ত পেসার টি নটরাজন

Date:

Share post:

আইপিএলে ( ipl) ফের করোনার( Corona) থাবা। করোনায় আক্রান্ত সানরাইজার্স হায়দ্রাবাদের( Sunrisers Hyderabad) তারকা পেসার টি নটরাজন( T Natarajan)। তাঁর সংস্পর্শে আসা ছয় জনকে ইতিমধ্যে পাঠানো হয়েছে নিভৃতবাসে। বুধবার আইপিএলের তরফে টুইট করে জানান হয় এই কথা। এদিকে বুধবার দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ম‍্যাচ রয়েছে হায়দারাবাদের। সেই ম‍্যাচে খেলতে নামবে হায়দরাবাদ, জানাল ভারতীয় ক্রিকেট বোর্ড।

প্রথম পর্বের সংকট আবারও প্রকট হল দ্বিতীয় পর্বে। আইপিএলে প্রথম পর্বে একাধিক ক্রিকেটার করোনা আক্রান্ত হন। সেই কারণেই বন্ধ করে দেওয়া হয়েছিল দেশের এই এক নম্বর লিগ। যার কারণে ভারতের থেকে প্রতিযোগিতা সরিয়ে নিয়ে যাওয়া হয় সংযুক্ত আরব আমিরশাহিতে। তবুও করোনার প্রকোপ আটকানো গেল না আইপিএলে।

বুধবারই করোনায় আক্রান্ত হন নটরাজন।  করোনায় আক্রান্ত হলেও, কোভিডের কোন উপসর্গ নেই তাঁর। এই মুহূর্তে কোয়ারেন্টাইনে রয়েছেন তিনি। নটরাজনের সংস্পর্শে আসায় সানরাইজার্স হায়দ্রাবাদের আরও ছয়জন সদস্যকে আইসোলেশনে থাকতে বলা হয়েছে। এই ছয় সদস্য হলেন, অলরাউন্ডার বিজয় শঙ্কর, ম্যানেজার বিজয় কুমার, জুনিয়র ফিজিওথেরাপিস্ট শ্যাম সুন্দর, টিম ডাক্তার অঞ্জনা ভান্নান, লজিস্টিক্স ম্যানেজার তুষার খেদকার ও নেট বোলার পেরিয়াস্বামী গনেশণ।

এদিকে নটরাজন ছাড়া দলের বাকি সবার করোনা পরীক্ষার ফল নেগেটিভ এসেছে। বুধবার দিল্লির বিরুদ্ধে বাকি ক্রিকেটারদের খেলতে তাই কোনও বাধা নেই বলেই জানিয়েছে বোর্ড।

আরও পড়ুন:দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পেরে উচ্ছসিত ত‍্যাগী

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...