Monday, March 16, 2026

বাবুলকে ব্যক্তি আক্রমণের জন্য ক্ষমা চাইলেন জিতেন্দ্র তিওয়ারি, কেন জানেন?

Date:

Share post:

বাবুল সুপ্রিয় তৃণমূলে যোগদানের পরই তাঁকে তীব্র আক্রমণ করেছিলেন জিতেন্দ্র তিওয়ারি । বাবুলকে ‘প্ল্যাটফর্ম সিঙ্গার’ রানু মণ্ডলের (Ranu Mondal) সঙ্গে তুলনা করেছিলেন আসানসোলের এই বিজেপি নেতা। মঙ্গলবারই নিজের ভুল স্বীকার করলেন তিনি। ফেসবুক পোস্ট করে বাবুলের কাছে ক্ষমা চাইলেন জিতেন্দ্র। আর কখনও বাবুলকে ব্যক্তিগত আক্রমণ করবেন না বলেও জানিয়েছেন তিনি।ফেসবুক পোস্টে জিতেন্দ্র তিওয়ারি লেখেন, ‘আমি খুবই দুঃখিত। আমার মন্তব্য বাবুল সুপ্রিয়কে আঘাত করেছে। ভবিষ্যতে তাঁর বিরুদ্ধে কেবল রাজনৈতিকভাবেই লড়াই করব।’

এই পোস্টের মাধ্যমে তিনি যে কার্যত নিজের ভুল স্বীকার করে নিয়েছেন বলে মনে করছেন রাজনৈতিক মহল। যদিও কারও কারও মতে, বাবুলকে না চটিয়ে আদতে জিতেন্দ্র ভবিষ্যতে তৃণমূলে তাঁর ঘরওয়াপসির পথই প্রশস্ত করে রাখতে চাইছেন।

আরও পড়ুন- পেট্রোলিয়াম মন্ত্রীকে নিয়ে ভবানীপুরে প্রচার বিজেপি প্রার্থীর, কটাক্ষ তৃণমূল কাউন্সিলরের

ঘটনার সূত্রপাত সোমবার জিতেন্দ্র তিওয়ারির এক মন্তব্যকে ঘিরে।ওইদিন তিনি বলেন, ‘বাবুল সুপ্রিয় যেমন গান করেন, রানু মণ্ডলও তো গান করেন। তাঁর (বাবুল) গান যেমন ভালো লাগে, তেমন রানু মণ্ডলেরও গান ভালো লাগে সবার।’ বাবুল তৃণমূলে যোগ দেওয়ার পর স্বভাবতই তাঁর সঙ্গে রাজনৈতিক বৈরিতা এসেছে জিতেন্দ্রর। যদিও এই বৈরিতা নতুন নয়। এর আগেও তৃণমূল ছেড়ে বিজেপি-তে আসার সময় জিতেন্দ্রকে দলে নেওয়ার বিষয়ে মত ছিল না বাবুলের। আর এবার বাবুলের দলবদলে তাঁকে কটাক্ষ করতে ছাড়লেন না জিতেন্দ্র। শিল্পী হিসাবে বাবুল সুপ্রিয়র ব্যক্তিগত কোনও ইমেজ নেই বলেও তোপ দাগেন তিনি।

গত বিধানসভা নির্বাচনে বাবুল সুপ্রিয়র পরাজয়ের উল্লেখ করে জিতেন্দ্র তিওয়ারি বলেন, ‘যে কারণে তাঁর (বাবুল সুপ্রিয়) খ্যাতি, গান করেন আর্টিস্ট, সেই আর্টিস্টদের জায়গা টালিগঞ্জে তো অরূপদার কাছে ৫৪ হাজার ভোটে হেরেছিলেন।’

একইসঙ্গে আসানসোলে দলের ক্যারিশমার জন্যই বাবুল সুপ্রিয় সাংসদ হয়েছেন দাবি জানিয়ে প্রাক্তন মেয়রের দাবি, ‘এখানে উনি যতবার জিতেছেন মোদিজির মুখ এবং বিজেপির সাংগঠনিক ক্ষমতার জন্য। তাঁর ব্যক্তিগত কোনও ইমেজ নেই। ব্যক্তিগত ইমেজ থাকলে ৫৪ হাজার ভোটে হারত না।’

 

advt 19

 

spot_img

Related articles

হাসপাতালের ICU-তে ভয়াবহ আগুন: কটকে মৃত ১০ রোগী, গাফিলতির অভিযোগ!

হাসপাতালে সুস্থ হতে এসে শেষ পর্যন্ত আগুনে পুড়ে মৃত্যু হল ১০ রোগীর। মধ্যরাতের ভয়াবহ আগুনে ওড়িশার কটকের এসসিবি...

বিধানসভা নির্বাচনের প্রার্থী তালিকা প্রস্তুত, মঙ্গলেই ঘোষণার পথে তৃণমূল

২৮ ফেব্রুয়ারি পূর্ণাঙ্গ ভোটার তালিকা প্রকাশের পরে যে কোনও সময়ে রাজ্যে নির্বাচন ঘোষণা হতে পারে, এমনটা প্রস্তুতি নিচ্ছিল...

জ্বালানি গ্যাস নিয়ে কেন্দ্রের হঠকারিতা: সোমে পথে মমতা-অভিষেক

মোদি সরকারের ভ্রান্ত বিদেশ নীতির জেরে গোটা দেশে সংকটে সাধারণ মানুষ। লকডাউন থেকে এসআইআর, এবার গ্যাসের সংকটেও যেখানে...

নির্বাচনী আচরণবিধি লাগু হতেই বদল রাজ্যের মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিব

নির্বাচনী আচরণবিধি লাগু হতেই রাজ্যে একের পর এক মনের মত আধিকারিক পদে বদল করতে শুরু করে দিল নির্বাচন...