Friday, June 26, 2026

‘কোয়াড ‘ সম্মেলনে এই প্রথম মোদি ও ভারতীয় বংশোদ্ভূত ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের বৈঠক

Date:

Share post:

চার রাষ্ট্রশক্তির সংগঠন ‘কোয়াড’ (QUAD) সম্মেলনে যোগ দিতে আপাতত মার্কিন ভূমিতে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Prime Minister Narendra Modi)। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের (President Joe Biden) সঙ্গে মোদির একাধিক বৈঠক ও কর্মসূচিতো রয়েছেই। পাশাপাশি এই সফরেই প্রথম ভারতীয় বংশোদ্ভূত মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের (Vice President Kamala Harris) মুখোমুখি হবেন মোদি। বৃহস্পতিবার অর্থাৎ আগামিকাল হবে সেই কাঙ্খিত বৈঠক । আর সেই বৈঠকে ভারত-আমেরিকা দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে নানা বিষয়ে উচ্চ পর্যায়ের কথা হবে বলে ইঙ্গিত মিলেছে হোয়াইট হাউস (White House) তরফে। এর আগে গত জুন মাসে ফোনে দীর্ঘক্ষণ কথা হয়েছিল নরেন্দ্র মোদি ও কমল হ্যারিসের। সে সময় মূলত কোভিড প্রসঙ্গেই তারা কথা বলেছিলেন বলে হোয়াইট হাউস সূত্রে জানানো হয়েছিল। আর এবার সেই ইস্যুতেই মুখোমুখি আলোচনা হবে তাঁদের। হোয়াইট হাউসের তরফে এক আধিকারিক জানিয়েছেন, করোনা পরিস্থিতির পাশাপাশি মানবাধিকার সংক্রান্ত বিষয়, জলবায়ু পরিবর্তন, স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা নিয়ে কথা হবে মোদি ও হ্যারিসের। বৃহস্পতিবার হবে সেই বৈঠক। ওই আধিকারিক জানান, দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত করার কথা বলবেন হ্যারিস।

advt 19

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...