Monday, April 6, 2026

সার্ক বৈঠকে তালিবানকে অন্তর্ভুক্তির দাবি পাকিস্তানের, বাতিল বৈঠক

Date:

Share post:

‘বন্ধু’ পাকিস্তানের প্রত্যক্ষ ও পরোক্ষ সমর্থনে আফগানিস্তানের(Afghanistan) শরিয়ত শাসন প্রতিষ্ঠা করেছে কট্টরপন্থী তালিবান গোষ্ঠী। এবার আন্তর্জাতিক মঞ্চে তালিবানকে প্রতিষ্ঠা দিতে তৎপর হলো পাকিস্তান।‌ সাম্প্রতিক সার্কভুক্ত দেশগুলির বিদেশমন্ত্রী পর্যায়ের বৈঠকে তালিবান(taliban) বিদেশ মন্ত্রীকে আমন্ত্রণ জানানোর দাবি তুলল ইমরানের দেশ। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছয় যে পাকিস্তানের(Pakistan) জেদের কারণে বাতিল হল সার্কের বৈঠক(SAARC meeting)।

দক্ষিণ এশিয়ার আটটি দেশ মিলে তৈরি হয়েছে সার্ক গোষ্ঠী। সার্ক সদস্যভুক্ত দেশগুলি হল ভারত, পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তান, শ্রীলঙ্কা, মালদ্বীপ, নেপাল ও ভুটান। আগামী ২৪ সেপ্টেম্বর অর্থাৎ শুক্রবার এই দেশগুলির বিদেশ মন্ত্রীদের সঙ্গে সার্ক বৈঠক হওয়ার কথা ছিল নিউইয়র্কে। বাকি সমস্ত দেশকে এই বৈঠকে আমন্ত্রণ জানানো হলেও জোর করে আফগানিস্তানের ক্ষমতা দখল করা তালিবানকে এখানে আমন্ত্রণ জানানো হয়নি। তবে তালিবানের বন্ধু পাকিস্তান ভালোভাবে নেয়নি বিষয়টিকে। তালিবান বিদেশ মন্ত্রীকে এই বৈঠকে আমন্ত্রণ জানানোর জন্য চাপ সৃষ্টি করা হয় পাকিস্তানের তরফে। পাকিস্তানের জেদের বশে শেষ পর্যন্ত বাতিল করতে হলো এই বৈঠক।

আরও পড়ুন:কোটি কোটি টাকা তছরূপ, ইছাপুর রাইফেল ফ্যাক্টরির কোষাধ্যক্ষকে গ্রেফতার করলো CBI

উল্লেখ্য, ২০১৬ সালে ইসলামাবাদে সার্ক গোষ্ঠীভুক্ত দেশগুলির বৈঠক হওয়ার কথা ছিল। কিন্তু সেই বছরই উরিতে হামলার প্রসঙ্গে ভারত সেই বৈঠক বাতিল করে। তারপর থেকে আর কোনও বড় বৈঠক করেনি এই গোষ্ঠী। এরপর আগামী শুক্রবার এই বৈঠক হওয়ার কথা থাকলেও পাকিস্তানের কারণে বাতিল হল বৈঠক।

advt 19

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...