Tuesday, April 14, 2026

ভিডিও ভাইরাল করতে গিয়ে বিপাকে স্যান্ডি, নোটিশ দিল লালবাজার

Date:

Share post:

ভিডিও ভাইরাল করতে গিয়ে নিজেই বিপাকে পড়লেন ইউটিউবার স্যান্ডি সাহা (Sandy Saha)। মা ফ্লাইওভারে (Maa Flyover) এ গাড়ি দাঁড় করিয়ে ডিভাইডারে গিয়ে নাচের জন্য জরিমানার নোটিশ (Notice) পেয়েছেন তিনি।

সম্প্রতি উত্তরপ্রদেশ সরকারের একটি বিজ্ঞাপন (Advertisement) প্রকাশিত হয়। যেখানে উন্নয়নের ছবি তুলে ধরতে কলকাতার মা ফ্লাইওভারের ছবি ব্যবহার করা হয়। তা নিয়ে রাজনৈতিক তরজা তুঙ্গে ওঠে। সেই বিষয়টি নিয়েই একটি ভিডিও তৈরি করেন স্যান্ডি। তাঁর উদ্দেশ্য ছিল যোগী সরকারকে কটাক্ষ করা। আর সেটা করতে গিয়ে মা ফ্লাইওভারের উপর গাড়ি দাঁড় করিয়ে নাইটি পরে ডিভাইডারে নাচতে শুরু করেন স্যান্ডি সাহা। যে ভিডিও তিনি আপলোড করেন তাতে দেখা যাচ্ছে ইউটিউবার বলছেন, “তোমরা কী ভাবছ, আমি কলকাতায়? একেবারেই নয়, আমি কিন্তু উত্তরপ্রদেশে। দেখো মুখ্যমন্ত্রী এখানে কত সুন্দর একটা ফ্লাইওভার বানিয়েছেন। উত্তরপ্রদেশের উন্নতি দেখলে কলকাতার মানুষের হিংসা হবে।” স্যান্ডির কীর্তির খবর পৌঁছে যায় লালবাজারে।

আরও পড়ুন – পেনশনের নথি পেয়েই মমতা-অভিষেককে ধন্যবাদ ইরার, সম্পত্তি নিতে নারাজ সুচেতনা

যে গাড়ি নিয়ে মা ফ্লাইওভারে গিয়েছিলেন স্যান্ডি, সিসিটিভি ফুটেজ দেখে তার মালিকের বিরুদ্ধে ইতিমধ্যেই অভিযোগ দায়ের করেছে কলকাতা পুলিশ। একই সঙ্গে ট্রাফিক আইন ভাঙার জন্য স্যান্ডিকেও জরিমানার নোটিশ ধরানো হয়েছে। যদিও স্যান্ডির দাবি, তিনি না কি ফ্লাইওভারে গাড়ি দাঁড় করানোয় নিষেধাজ্ঞার কথা জানতেন না। নেটিজেনদের একাংশের মতে, এত কিছু নিয়ে ভিডিও করা স্যান্ডি এই খবরটা জানতেন না সেটা বিস্ময়কর! আবার কারও মতে, ভিডিও ভাইরাল করার নেশায় কোনকিছুকেই আমল দিতে চাননি এই ইউটিউবার।

 

advt 19

 

 

 

Related articles

ট্রাইবুনালের কাজ শুরু কবে: ৩৫ লক্ষের ভবিষ্যৎ নিয়ে অবশেষে সিদ্ধান্ত

প্রথমে খসড়া ভোটার তালিকা প্রকাশ করে ভোটারদের নাম বাদ। তাতে মন না ভরলে লজিকাল ডিসক্রিপেন্সি। বিচারবিভাগীয় আধিকারিকদের বিচারের...

ভিনেশের গ্রেফতারি ভয়ঙ্কর ও ন্যক্কারজনক: এজেন্সির ‘ভয় দেখানোয়’ তোপ অভিষেকের

নির্বাচন এলেই সক্রিয় হয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, এটাই কেন্দ্রের বিজেপি সরকার জমানার দস্তুর। সেটাই আরও একবার ভয়ঙ্করভাবে প্রমাণ...

‘হিম্মত থাকলে ২০২৪-এর তালিকায় ভোট হোক’! দুর্গাপুর থেকে বিজেপিকে সরাসরি চ্যালেঞ্জ মমতার

ষড়যন্ত্র করে বৈধ ভোটারদের নাম বাদ দিয়েছে নির্বাচন কমিশন ও বিজেপি। কিন্তু হিম্মত থাকলে ২০২৪-এর ভোটার তালিকায় ভোট...

কয়লা-কাণ্ডে জালে আইপ্যাক কর্তা: দিল্লি থেকে গ্রেফতার ভিনেশ

দেশজুড়ে ফের সক্রিয় কেন্দ্রীয় এজেন্সি। দেশের একাধিক রাজ্যে নির্বাচন আবহে এবার গ্রেফতার করা হল আইপ্যাকের (IPAC) অন্যতম কর্ণধার...