Friday, June 26, 2026

তৃণমূল গেট খুলে দিলে বিজেপি উঠে যাবে: সামশেরগঞ্জের প্রচারসভা থেকে তীব্র কটাক্ষ অভিষেকের

Date:

Share post:

৩০ সেপ্টেম্বর মুর্শিদাবাদের দুটি কেন্দ্র – সামশেরগঞ্জ, জঙ্গিপুরে বিধানসভা ভোট। দলীয় প্রার্থীদের সমর্থনে বৃহস্পতিবার সভা করলেন তৃণমূলের (Tmc) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সেখানেই বিজেপিকে (Bjp) তীব্র কটাক্ষ করলেন তিনি। বললেন, বিজেপি থেকে যত নেতা-কর্মী তাঁদের দলে আসতে চাইছে, তাতে তৃণমূল গেট খুলে দিলে বিজেপি দলটাই উঠে যাবে। “কিন্তু আমরা চাই গণতান্ত্রিক ব্যবস্থায় সব দলই থাক।” মুর্শিদাবাদে দাঁড়িয়ে কংগ্রেসকেও তুলোধনা করেন তৃণমূল সাংসদ।

মুর্শিদাবেদের দুই কেন্দ্রের প্রার্থীদের মৃত্যুতে রাজ্যের বাকি বিধানসভা আসনগুলির সঙ্গে ভোট হতে পারেনি সেখানে। নির্বাচন কমিশনের নির্দেশে ৩০ সেপ্টেম্বর এই দুই জায়গায় ভোটগ্রহণ। তার প্রচারেরই এদিন মুর্শিদাবাদে অভিষেক। সামশেরগঞ্জের তৃণমূল প্রার্থী আমিনুল ইসলামের (Aminul Islam) হয়ে প্রচারের শুরুতেই বাম-কংগ্রেস-বিজেপিকে এক তিরে বেঁধেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। নাম না করে কংগ্রেস সাংসদ অধীররঞ্জন চৌধুরীকেও আক্রমণ শানান তিনি। বলেন, ২১১ আসন পেয়ে জয়ী হয়েছে তৃণমূল। তবে, মুর্শিদাবাদের দুটি আসনও জিততে হবে।

আরও পড়ুন:আদালতে মিথ্যে তথ্য, ত্রিপুরা হাইকোর্টে ভর্ৎসিত বিপ্লব দেব সরকার

কংগ্রেসকে এদিন তুলোধনা করেন অভিষেক। তিনি বলেন, কংগ্রেস বিজেপির কাছে হারছে আর তৃণমূল হারাচ্ছে, এটাই পার্থক্য। কেন্দ্রের জনবিরোধী প্রকল্প নিয়ে সংসদের কোনও বিরোধিতা করেন না কংগ্রেস- অভিযোগ অভিষেকের। একই সঙ্গে তিনি বলেন, বিজেপিকে সুবিধা করতেই সিপিএমের সঙ্গে আঁতাত করেছে কংগ্রেস। কোভিড বিধি মেনে এই সভাতেও স্থানীয় বাসিন্দাদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো।

advt 19

 

Related articles

আটবছর পর কাকদ্বীপে সিপিএম দম্পতি খুনে গ্রেফতার ১০

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari) বিধানসভায় নির্দেশের পরেই অ্যাকশন। দীর্ঘ আটবছর পর কাকদ্বীপে সিপিএম দম্পতি (CPM Couple Murder...

এবার সরকারি কর্মীদের সাপ্তাহিক ছুটিতেও কোপ! বিজ্ঞপ্তি জারি নবান্নের

বেসরকারি সংস্থায় এই বিড়ম্বনা আছেই- মালিকপক্ষের মর্জিতে ছুটির দিনেও অফিসে আসতে হয় অনেক কর্মীকেই। কিন্তু শনি-রবি বা ছুটির...

বাণিজ্যিক এলপিজি সিলিন্ডার সরবরাহ সংক্রান্ত বিধিনিষেধ প্রত্যাহার কেন্দ্রের!

হরমুজ জটিলতা কাটতেই এবার দেশে বাণিজ্যিক এলপিজি সিলিন্ডার সরবরাহ (LPG cylinder crisis) সংক্রান্ত নিষেধাজ্ঞা প্রত্যাহার করা সিদ্ধান্ত নিল...

আজ কত দামে মিলছে পেট্রোল-ডিজেল? দেখে নিন একনজরে

পেট্রোল-ডিজেলের (Petrol Diesel Price) দামের দিকে নজর থাকে সাধারণ মানুষ থেকে শুরু করে পরিবহণ ক্ষেত্রের সকলেরই। শুক্রবার (২৬...