Friday, June 26, 2026

দলনেত্রীর মঙ্গল কামনায় মহাযজ্ঞ! ১ লক্ষেরও বেশি ভোটে জিতবেন দিদি, দাবি অনুব্রতর

Date:

Share post:

ভবানীপুর উপনির্বাচনে দিদি তথা দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জয় নিশ্চিত। কিন্তু ওই কথায় আছে, “না আঁচালে বিশ্বাস নেই”! তাছাড়া শুধু জয় নয়, লক্ষ্য রেকর্ড মার্জিন। আর সেই কামনা থেকেই বীরভূমের দুই পীঠ নলাটেশ্বরী মন্দির ও সিদ্ধপীঠ তারা পীঠে যজ্ঞ করলেন তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল।

মুখ্যমন্ত্রীর মঙ্গল কামনায় এই মহাযজ্ঞে অনুব্রত মণ্ডলের সঙ্গে ছিলেন মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, সাংসদ অসিত মাল, লাভপুরের বিধায়ক অভিজিত সিংহ, নলহাটির বিধায়ক রাজেন্দ্রপ্রসাদ সিংহ সহ স্থানীয় তৃণমূল নেতা-কর্মীরা।

আরও পড়ুন-ফের ঘূর্ণাবর্ত সপ্তাহের শেষে, ২৮ তারিখ দুর্ভোগ চরমে; জেলাগুলিকে সতর্কবার্তা নবান্নর

মহাযজ্ঞের পর অনুব্রত মণ্ডল বলেন, ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়ের জন্য পুজো বা যজ্ঞ করার প্রয়োজন পড়ে না। তিনি ১ লক্ষেরও বেশি ভোটে জিতবেন। প্রসঙ্গত, শুধু বীরভূম নয়, এর আগে নন্দীগ্রাম, দুর্গাপুর সহ রাজ্যের প্রতিটি প্রান্তে দলনেত্রীর বিপুল মার্জিনে জয় কামনায় প্রার্থনা করছেন তৃণমূল নেতা-কর্মীরা।

advt 19

 

Related articles

জাহাঙ্গিরের কোমরে দড়ি: ‘মানবধিকার’ নিয়ে প্রশ্ন হাই কোর্টে

একসময় যাঁকে দেখলে ফলতার মানুষ তটস্থ থাকতেন, সেই তৃণমূল নেতা জাহাঙ্গির খানকে (Jahangir Khan) হাফপ্যান্ট ও গেঞ্জি পরিয়ে...

FIFA World Cup: জর্ডন ম্যাচে বিশ্রামে মেসি! আর্জেন্টিনা দলে একাধিক পরিবর্তন?

বিশ্বকাপের( FIFA World Cup) গ্রুপ পর্বের তৃতীয় ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ জর্ডন।ইতিমধ্যেই নক আউট নিশ্চিত করে ফেলেছে নীল সাদা...

বিশ্ববাজারে বিরাট পতন, ভারতে কমছে না পেট্রোল-ডিজেলের দাম, ভ্রুক্ষেপ নেই কেন্দ্রের

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামে বিরাট পতন! অথচ দেশে পেট্রোল-ডিজেলের(Petrol Diesel )দাম কমার লক্ষণ নেই! শুক্রবার, বিশ্বের বাজারে...

শিল্পে নতুন আশা, বাংলায় বিনিয়োগে আগ্রহ একাধিক সংস্থার: জানালেন রাজ্যের অর্থমন্ত্রী

বাংলা থেকে টাটা গোষ্ঠী (Tata Group) চলে যাওয়ার দীর্ঘদিন পর পশ্চিমবঙ্গে (West Bengal) শিল্প বিনিয়োগের (Industrial Investment) পরিবেশকে...